মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ঢাকা

সিরাজগঞ্জে হামে আক্রান্ত ৫০০ ছুঁই ছুঁই, আইসিইউ ও চিকিৎসকের তীব্র সংকট

জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ
প্রকাশিত: ১২ মে ২০২৬, ০১:১৯ পিএম

শেয়ার করুন:

সিরাজগঞ্জে হামে আক্রান্ত ৫০০ ছুঁই ছুঁই, আইসিইউ ও চিকিৎসকের তীব্র সংকট

সিরাজগঞ্জে হামের প্রাদুর্ভাব ভয়াবহ রূপ নিয়েছে। জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোতে পর্যাপ্ত চিকিৎসা সুবিধা, বিশেষ করে আইসিইউ ও বিশেষজ্ঞ চিকিৎসকের তীব্র সংকট রয়েছে, যার ফলে রোগীরা বাধ্য হয়ে ঢাকামুখী হচ্ছেন। পরিস্থিতি এতটাই নাজুক যে, বিছানা না পেয়ে অনেক শিশুকে হাসপাতালের মেঝেতে চিকিৎসা নিতে হচ্ছে।

সিরাজগঞ্জ জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৪ জন হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এ নিয়ে জেলায় মোট ৪৯৭ জন হামে আক্রান্ত হয়েছে। এখনও হাসপাতালে ভর্তি রয়েছেন ৫১ জন। এ রোগে অধিকাংশ শিশু ছাড়াও বয়স্করা আক্রান্ত হওয়ায় দুশ্চিন্তায় অভিভাবক ও স্বজনেরা।


বিজ্ঞাপন


medical

সিরাজগঞ্জ সিভিল সার্জন ডা. মো. নুরুল আমিন বলেন, গত ২৪ ঘণ্টায় জেলায় ১৪ জন হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এ নিয়ে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন হাসপাতালে এখন পর্যন্ত ৫১ জন হামে আক্রান্ত রোগী ভর্তি রয়েছে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর