মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ঢাকা

নেত্রকোনায় যুবদল নেতার বিরুদ্ধে মিথ্যা মামলা, এলাকাবাসীর মানববন্ধন

জেলা প্রতিনিধি, নেত্রকোনা
প্রকাশিত: ১২ মে ২০২৬, ১২:৩৬ পিএম

শেয়ার করুন:

নেত্রকোনায় যুবদল নেতার বিরুদ্ধে মিথ্যা মামলা, এলাকাবাসীর মানববন্ধন
যুবদল নেতার বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করছেন এলাকাবাসী

নেত্রকোনা জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহিদ আহমেদ আনসারীর বিরুদ্ধে নানা ধরনের অপপ্রচার, ষড়যন্ত্র ও মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১১ মে) দুপুরে নেত্রকোনা সদর উপজেলার ঠাকুরাকোনা ইউনিয়নের বেতাটী মোড়ে বিক্ষুব্ধ এলাকাবাসী এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের আয়োজন করে। মানববন্ধন ও বিক্ষোভে শত শত নারী পুরুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ গ্রহণ করে।


বিজ্ঞাপন


মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন— স্থানীয় বিএনপি নেতা মো. সহিদ উদ্দিন, আব্দুল মতিন, যুবদল নেতা সাজন মিয়া, শ্রমিক দলের নেতা লিটন সরকার, রফিকুল ইসলাম মিটু, যুবদল কর্মী রানা মিয়া, গ্রাম কমিটির সভাপতি মো. আনোয়ার হোসেন, মহিলা দলের নেত্রী সুমাইয়া আক্তার প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহিদ আহমেদ আনসারী এলাকায় একজন কর্মীবান্ধব অত্যন্ত জনপ্রিয় যুবনেতা। তিনি সকল প্রকার অনিয়ম, অন্যায় ও মাদকের বিরুদ্ধে সর্বদা সোচ্চার। পারলা এলাকার চিহ্নিত সন্ত্রাসী রুবেল মিয়া তার সহযোগীদের নিয়ে এলাকায় মাদক কারবার ও চুরি, ছিনতাইসহ নানা অপকর্ম চালিয়ে দলের ভাবমূর্তি ক্ষুন্ন করে আসছিল। সম্প্রতি আনসারী, রুবেলের এ সকল অপকর্মের প্রতিবাদ করায় রুবেল ও তার সহযোগীরা আনসারীর লোকজনকে আটকে রেখে মারধর করে। এ নিয়ে দু পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনাকে পুঁজি করে একটি মহল আনসারীর জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে তার ভাবমূর্তি ক্ষুণ্ন করতে নানা ধরনের ষড়যন্ত্র, অপপ্রচার ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে আসছে।


বিজ্ঞাপন


বক্তারা যুবদল নেতা আনসারীর বিরুদ্ধে নানা ধরনের ষড়যন্ত্র, অপপ্রচার ও মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবি জানান। অন্যথায় কঠোর থেকে কঠোরতর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর