মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ঢাকা

গাজীপুরে অটোরিকশার চালককে গলা কেটে হত্যা

জেলা প্রতিনিধি, গাজীপুর
প্রকাশিত: ১২ মে ২০২৬, ১১:১৯ এএম

শেয়ার করুন:

গাজীপুরে অটোরিকশার চালককে গলা কেটে হত্যা

গাজীপুর সিটি করপোরেশনের গাছা থানাধীন উজারপাড়া মহরের বাড়ি এলাকায় এক চালককে গলা কেটে হত্যা করে অটোরিকশা ছিনতাই করেছে দুর্বৃত্তরা।

সোমবার (১১ মে) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


গাছা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মামুনুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত অটোরিকশার চালকের নাম শুভ (১৬)। সে নেত্রকোনার মদন থানার গোবিন্দশ্রী এলাকার মো. আমির মিয়ার ছেলে।

গাছা থানার এসআই মো. মামুনুর রশিদ জানান, গাজীপুর সিটি করপোরেশনের শরিফপুর এলাকায় বাসা ভাড়া থেকে অটোরিকশা চালাত শুভ। সোমবার সন্ধ্যায় অটোরিকশা নিয়ে সে বাসা থেকে বের হয়। ভোরে স্থানীয় উজারপাড়া এলাকায় তার গলা কাটা লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে।

তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে, রাতে দুর্বৃত্তরা তাকে গলা কেটে হত্যা করে অটোরিকশা নিয়ে পালিয়ে গেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর