মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ঢাকা

কালিয়াকৈরে পাগলা কুকুরের কামড়ে শিশুসহ আহত ১৫

জেলা প্রতিনিধি, গাজীপুর
প্রকাশিত: ১২ মে ২০২৬, ০৮:৫১ এএম

শেয়ার করুন:

পাগলা কুকুরের কামড়ে আহত অর্ধশতাধিক, আতঙ্কে স্থানীয়রা

গাজীপুরের কালিয়াকৈরে পাগলা কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সোমবার (১১ মে) সন্ধ্যায় উপজেলার বিভিন্ন এলাকায় এমন দুর্ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


আহতরা হলেন— গোলাম রাব্বী (২০), সুরুজ্জামান (৪৭), সানোয়ার হোসেন (৪৫), সামিয়া (৪), সাহারুল (৩০), হৃদয় রায় (২৬), ফারুক হোসেন (৩৫), কাউসার (২৭), রেজাউল করিম (৩৯), লুৎফর রহমান (৩১) ও শহিদুল ইসলামসহ (৩৫) ১৫ জন।

জানা যায়, কালিয়াকৈর উপজেলার বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে কুকুরের উপদ্রব বেড়ে গেছে। সোমবার উপজেলার লতিফপুর জোড়া ব্রিজ এলাকা, টিএনটি রেললাইন এলাকায়, হাইটেক পার্ক এলাকাসহ বিভিন্ন এলাকায় পাগলা কুকুর একে একে কামড়িয়ে কমপক্ষে ১৫ জনকে গুরুতর আহত করে। পরে আহতদের দ্রুত উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

এদিকে, পাগলা কুকুরের কামড়ের ঘটনায় সারা উপজেলায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

কুকুরের কামড়ে আহত সাহারুল জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মেয়ে সামিয়াকে নিয়ে হরিনহাটি রাস্তায় হাঁটাহাঁটি করছিলাম। এ সময় একটি পাগলা কুকুর প্রথমে আমাকে কামড় দেয়। এ সময় আমি প্রতিহত করতে গেলে আমার মেয়েকেও কামড় দিয়ে আহত করে।


বিজ্ঞাপন


কালিয়াকৈর উপজেলা পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য কর্মকর্তা ডা. সাদিয়া তাসনিম মুনমুন বলেন, যারা কুকুরের কামড়ে অল্প আহত হয়েছেন, তাদের হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। যাদের ক্ষত বেশি তাদের ঢাকার মহাখালীসহ বিভিন্ন হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর