মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ঢাকা

কুমিল্লা রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটির দায়িত্বে রাসেল ও সৌরভ

জেলা প্রতিনিধি, কুমিল্লা
প্রকাশিত: ১২ মে ২০২৬, ০২:৩৩ এএম

শেয়ার করুন:

কুমিল্লা রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটির দায়িত্বে রাসেল ও সৌরভ

কুমিল্লা রিপোর্টার্স ক্লাবের ২০২৬-২৭ বর্ষের জন্য এক বছর মেয়াদী ১৩ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে দ্বিতীয়বারের মতো সভাপতি পদে নির্বাচিত হয়েছেন সারাবাংলা ২৪ এর প্রতিনিধি রাসেল হোসেন, সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন এশিয়ান টিভির প্রতিনিধি মাহফুজ আনোয়ার সৌরভ।

সোমবার (১১ মে) বিকেলে নির্বাচন কমিশনার সেলিম রেজা মুন্সী ও সংগঠনের উপদেষ্টা ইমতিয়াজ আহমেদ জিতু এ কমিটি গঠন করেন।


বিজ্ঞাপন


সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ভোটের মাধ্যমে এবং অন্যান্য পদে সবার মতামতের ভিত্তিতে এ কমিটি গঠন করা হয়।

সহ-সভাপতি পদে দুইজন হলেন— দৈনিক ভোরের কলাম পত্রিকার সম্পাদক তৌহিদ মাহমুদ অপু ও মাই টিভির দক্ষিণ প্রতিনিধি জসিম উদ্দিন চৌধুরী। সহ-সাধারণ সম্পাদক পদে পুনরায় নির্বাচিত হয়েছেন দৈনিক আজকের কুমিল্লার স্টাফ রিপোর্টার হাবিবুর রহমান মুন্না, সাংগঠনিক সম্পাদক পদে বার্তা টোয়েন্টিফোরের প্রতিনিধি মঈন নাসের খান রাফি, কোষাধ্যক্ষ পদে বাংলাদেশ কণ্ঠের মহানগর প্রতিনিধি ইয়াসিন মিয়া, দপ্তর সম্পাদক পদে ঢাকা মেইলের প্রতিনিধি সাকলাইন যোবায়ের, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে ভোরের কলামের প্রতিনিধি জবিউল্লাহ মাহিন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে দৈনিক কুমিল্লা ডাকের ব্যবস্থাপনা সম্পাদক রুহুল আমিন চৌধুরী সুমন, মহিলা বিষয়ক সম্পাদক পদে ফেস দ্য পিপলের রিপোর্টার তাসলিমা লিয়া এবং নির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন দৈনিক রূপসী বাংলার স্টাফ রিপোর্টার ফারুক আজম ও জিটিভির উত্তর প্রতিনিধি মো. মাইন উদ্দিন।

এই নতুন কমিটি আগামী ১৭ মে থেকে দায়িত্ব গ্রহণ করবেন।

নির্বাচন কমিশনার হিসেবে আরো দায়িত্ব পালন করেছেন চেতনায় ৭১ এর সম্পাদক মাইনুল হক স্বপন, জাগরণ টিভির রিপোর্টার আশিকুর রহমান আশিক ও ইন্ডিপেন্ডেন্ট টিভির ভিডিও জার্নালিস্ট আলমগীর কবির।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এফএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর