সোমবার, ১১ মে, ২০২৬, ঢাকা

রাতে নিখোঁজ, পরদিন পুকুরে মিলল যুবকের লাশ

জেলা প্রতিনিধি, নেত্রকোনা 
প্রকাশিত: ১১ মে ২০২৬, ০৮:১৬ পিএম

শেয়ার করুন:

রাতে নিখোঁজ, পরদিন পুকুরে মিলল যুবকের লাশ

নেত্রকোনার আটপাড়া উপজেলায় নিখোঁজের একদিন পর অন্তর মিয়া (২৫) নামে এক যুবকের মরদেহ পুকুর থেকে উদ্ধার করেছে পুলিশ। 

সোমবার (১১ মে) বিকেলে উপজেলার তেলিগাতী ইউনিয়নের টেংগা গ্রামের একটি পুকুর থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করা হয়।


বিজ্ঞাপন


নিহত অন্তর উপজেলার দুওজ ইউনিয়নের হরিপুর গ্রামের কুদ্দুস মিয়ার ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার রাত থেকে অন্তর নিখোঁজ ছিলেন। স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। সোমবার দুপুরে টেংগা গ্রামের নিয়ত বিশ্বাসের বাড়ির পেছনের পুকুরে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে স্বজনরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি অন্তরের বলে শনাক্ত করেন। পুলিশ মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

নিহতের ভাই ফেরদৌস মিয়া জানান, অন্তর প্রায়ই বাড়ি থেকে বিভিন্ন স্থানে চলে যেতেন এবং কয়েক দিন পর আবার ফিরতেন। রোববার মধ্যরাত থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। বিকেলে খবর পেয়ে তারা মরদেহ শনাক্ত করেন।

আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুবায়দুল আলম জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/একেবি

 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর