সোমবার, ১১ মে, ২০২৬, ঢাকা

চাঁদপুরে ডকইয়ার্ডে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

জেলা প্রতিনিধি, চাঁদপুর
প্রকাশিত: ১১ মে ২০২৬, ০৮:০২ পিএম

শেয়ার করুন:

চাঁদপুরে ডকইয়ার্ডে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

চাঁদপুরে ডাকাতিয়া নদীর পাড়ে একটি ডকইয়ার্ডে নৌযানে রঙের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. জুয়েল (২৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

সোমবার (১১ মে) সকাল ৯টার দিকে শহরের ইচুলী ঘাটের ‘সেলিম অ্যান্ড ব্রাদার্স’ ডকইয়ার্ডে এই দুর্ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


নিহত জুয়েল শহরের নতুন বাজার মধ্য ইচুলী এলাকার কুদ্দুস ব্যাপারীর ছেলে। তিনি বিবাহিত এবং দুই বছর বয়সী এক সন্তানের জনক। উল্লেখ্য, গত বছরও একই ডকইয়ার্ডে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অন্য এক শ্রমিকের মৃত্যুর অভিযোগ রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো সকালে ডকইয়ার্ডে রঙের কাজ করতে যান জুয়েল। পানিতে দাঁড়িয়ে কাজ করার সময় বৈদ্যুতিক তারের লিকেজ থেকে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ঘটনাস্থলেই মারা যান। পরে অন্য শ্রমিকরা তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্বজনদের অভিযোগ, ডকইয়ার্ড কর্তৃপক্ষের অবহেলার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। শ্রমিকদের নিরাপত্তার বিষয়ে মালিকপক্ষের আরও দায়িত্বশীল ও সতর্ক থাকা উচিত ছিল বলে তারা দাবি করেন।

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. নাজমুল হাসান জানান, হাসপাতালে আনার আগেই জুয়েলের মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে যে, বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার ফলে 'কার্ডিয়াক অ্যারেস্টে' তার মৃত্যু হয়েছে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/একেবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর