সোমবার, ১১ মে, ২০২৬, ঢাকা

নরসিংদীতে ঘুরতে এসে লাশ হলেন কলেজ শিক্ষার্থী

জেলা প্রতিনিধি, নরসিংদী
প্রকাশিত: ১১ মে ২০২৬, ০৬:১২ পিএম

শেয়ার করুন:

নরসিংদীতে ঘুরতে এসে লাশ হলেন কলেজ শিক্ষার্থী

নরসিংদীর মেঘনা নদী থেকে মাহির শাহরিয়ার (১৭) নামে এক কলেজ শিক্ষার্থী লাশ উদ্ধার করা হয়েছে। নদীতে গোসলে নামার পর ৪ ঘণ্টা ওই শিক্ষার্থী নিখোঁজ ছিল।

সোমবার (১১ মে) বিকেল ৪টায় তার মরদেহ উদ্ধার করা হয়েছে।


বিজ্ঞাপন


নিহত মাহির শাহরিয়ার বিএএফ শাহীন কলেজের শিক্ষার্থী ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন করিমপুর নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক এস এম মাকসুদুর রহমান।

নিহত মাহিরের বন্ধু ওয়ালী জানান, সকালে ঢাকা থেকে ট্রেনে করে বিএএফ শাহীন কলেজ, আদমজী ক্যান্টনমেন্ট কলেজসহ ঢাকার ৪-৫টি শিক্ষা প্রতিষ্ঠানের অর্ধশতাধিক শিক্ষার্থী নরসিংদী স্টেশনে নেমে শহরতলীর নাগরিয়াকান্দি সেতু এলাকায় ঘুরতে যায়। তারা বিভিন্ন স্থান ঘুরে দেখার এক পর্যায়ে নাগরিয়াকান্দি এলাকার মেঘনার শাখা নদীতে গোসল করতে নামে।

এ সময় সাঁতার না জানার কারণে মাহির শাহরিয়ার ও আরও দুইজন নদীর স্রোতে তলিয়ে যেতে থাকে। তাৎক্ষণিক ২ জনকে উদ্ধার করতে পারলেও মাহির স্রোতে তলিয়ে যায়। সহপাঠীরা তাকে খোঁজাখুঁজি করে না পেয়ে স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিসকে খবর দেয়।


বিজ্ঞাপন


স্থানীয় ফায়ার সার্ভিস চেষ্টার পরও তার সন্ধান না পাওয়ায় ঢাকা থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে নিখোঁজের ৪ ঘণ্টা পর মরদেহ উদ্ধার করে।

করিমপুর নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক এস এম মাকসুদুর রহমান বলেন, মরদেহের সুরতহাল প্রতিবেদন করা হয়েছে। ঢাকা থেকে অভিভাবক আসার পর আইনি পদক্ষেপ নেওয়া হবে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর