নানা আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে আইইবির ৭৮তম প্রতিষ্ঠা বার্ষিকী ও ইঞ্জিনিয়ার্স ডে পালিত হয়েছে।
সোমবার (১১ মে) বিকেলে আইইবি আশুগঞ্জ কেন্দ্রের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা নিয়ে বিদ্যুৎ কেন্দ্র মাঠে বেলুন ও শান্তির পায়রা উড়িয়ে, কেক কেটে কর্মসূচির উদ্বোধন করা হয়।
বিজ্ঞাপন
নরসিংদী-৫ আসনের সংসদ সদস্য প্রকৌশলী মো. আশরাফ উদ্দিন প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে এই কর্মসূচির উদ্বোধন করেন।
পরে আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্র মাঠে প্রীতি ফুটবল ম্যাচ শেষে বিদ্যুৎ কেন্দ্রের ট্রেনিং সেন্টার হল রুমে অনুষ্ঠিত হয় কারিগরি বিষয়ক সেমিনার।

এতে আইইবি আশুগঞ্জ কেন্দ্রের সভাপতি প্রকৌশলী মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আইইবির কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট প্রকৌশলী খান মঞ্জুর মোর্শেদ, কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট প্রকৌশলী নিয়াজ উদ্দিন ভুঁইয়া, আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোহাম্মদ একরামুল্লাহ, জিয়া সার কারখানা ব্যবস্থাপনা পরিচালক শেখ মোহাম্মদ আশরাফ, আশুগঞ্জ পাওয়ার স্টেশনের পরিচালক কারিগরি মোহাম্মদ আব্দুল মজিদ, নির্বাহী প্রকৌশলী হাসান ফেরদৌস ও আইইবি আশুগঞ্জ কেন্দ্রের সাধারণ সম্পাদক প্রকৌশলী আব্দুল মোমিন তালুকদার প্রমুখ।
বিজ্ঞাপন

উক্ত আয়োজনে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে কর্মরত তিন শতাধিক প্রকৌশলীর উপস্থিতিতে এক মিলন মেলায় পরিণত হয়।
প্রতিনিধি/এসএস




