সোমবার, ১১ মে, ২০২৬, ঢাকা

বিয়ের প্রলোভনে লিঙ্গান্তর ও অর্থ আত্মসাৎ, প্রেমিক গ্রেফতার

উপজেলা প্রতিনিধি, সাভার (ঢাকা) 
প্রকাশিত: ১১ মে ২০২৬, ০৫:০১ পিএম

শেয়ার করুন:

বিয়ের প্রলোভনে লিঙ্গান্তর ও অর্থ আত্মসাৎ, প্রেমিক গ্রেফতার

সাভারে এক নৃত্যশিল্পীকে বিয়ের প্রলোভন দেখিয়ে জেন্ডার পরিবর্তনে প্ররোচিত করা এবং প্রতারণার মাধ্যমে ৩০ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে বিপ্লব হোসেন নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে ওই নৃত্যশিল্পীকে ধর্ষণের অভিযোগও রয়েছে।

সোমবার ভোরে রাজশাহীর বাঘা থানার বানিয়াপাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে সাভার মডেল থানা পুলিশ। দুপুরে তাকে আদালতে পাঠানো হয়।


বিজ্ঞাপন


ভুক্তভোগী ফিরোজ আহমেদ সাভার শিশু একাডেমি ও শিল্পকলা একাডেমির একজন নৃত্যশিল্পী। তিনি অভিযোগ করেন, দীর্ঘ ১৭ বছর ধরে বিপ্লব হোসেনের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। একপর্যায়ে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বিপ্লব তাকে ভারতে নিয়ে জেন্ডার পরিবর্তনের চিকিৎসা করান। চিকিৎসা ও ভবিষ্যৎ সংসারের কথা বলে বিভিন্ন সময়ে তার কাছ থেকে প্রায় ৩০ লাখ টাকা হাতিয়ে নেন বিপ্লব।

ফিরোজ আহমেদের দাবি, দীর্ঘমেয়াদী চিকিৎসা শেষে দেশে ফিরে তিনি জানতে পারেন যে বিপ্লব অন্য একজনকে বিয়ে করেছেন। এই ঘটনার প্রতিবাদ করায় তাকে বিভিন্ন সময় প্রাণনাশের হুমকি দেওয়া হয়।

মামলার এজাহারে আরও উল্লেখ করা হয়েছে, গত ৬ মে সাভারের গেন্ডা এলাকায় ফিরোজ আহমেদের ভাড়া বাসায় জোরপূর্বক প্রবেশ করে তাকে ধর্ষণ করেন বিপ্লব এবং হত্যার হুমকি দেন। পরবর্তীতে ভুক্তভোগী সাভার মডেল থানায় মামলা দায়ের করেন। মামলায় বিপ্লব হোসেনকে প্রধান আসামি এবং শান্ত পান্ডে নামে আরও একজনকে দ্বিতীয় আসামি করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।

গ্রেফতার হওয়া বিপ্লব হোসেন রাজশাহীর বাঘা উপজেলার বানিয়াপাড়া গ্রামের উজ্জ্বল হোসেনের ছেলে।


বিজ্ঞাপন


সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান আলী জানান, ‘অভিযুক্তকে গ্রেফতারের পর আদালতে সোপর্দ করা হয়েছে। মামলাটির তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।’

প্রতিনিধি/একেবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর