২০২০ সালের পর হামের টিকা দেওয়ার ধারাবাহিকতা না থাকায় বর্তমান পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
সোমবার (১১ মে) দুপুরে বরিশাল সদর হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
বিজ্ঞাপন
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘চার বছর পর পর হামের টিকা দেওয়ার কথা ছিল। কিন্তু ২০২০ সালের পর হামের টিকা দেওয়ার ধারাবাহিকতা না থাকায় বর্তমান পরিস্থিতি তৈরি হয়েছে।’
তিনি জানিয়েছেন, সরকারের হাতে একসময় হামের কোনো ভ্যাকসিন ছিল না, তবে অল্প সময়ের মধ্যে টিকা সংগ্রহ করা হয়েছে।
যাদের টিকা দেওয়া হয়েছে, তাদের শরীরে রোগ প্রতিরোধের ক্ষমতা তৈরি হতে চার সপ্তাহ সময় লাগবে বলে জানান সাখাওয়াত হোসেন। তিনি বলেন, ‘চার সপ্তাহ পর হামের পরিস্থিতি স্বাভাবিক হবে। বর্তমানে রোগীর সংখ্যা কমেছে।’
বিজ্ঞাপন
এদিন হঠাৎ করে বরিশালের বিভিন্ন হাসপাতাল পরিদর্শনে আসেন স্বাস্থ্যমন্ত্রী। বরিশাল সদর হাসপাতালের টিকিট কাউন্টারে এক কর্মীকে অনুপস্থিত পেয়ে তাকে সাময়িক বরখাস্ত করেন তিনি। পরে চিকিৎসকদের হাজিরা খাতা পরিদর্শন এবং রোগীদের সঙ্গে কথা বলেন মন্ত্রী।
প্রতিনিধি/এমআই



