সোমবার, ১১ মে, ২০২৬, ঢাকা

নারায়ণগঞ্জে চুলা জ্বালানোর সময় বিস্ফোরণ, একই পরিবারে দগ্ধ ৪

জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ
প্রকাশিত: ১১ মে ২০২৬, ১২:২৬ পিএম

শেয়ার করুন:

নারায়ণগঞ্জে চুলা জ্বালানোর সময় বিস্ফোরণ, একই পরিবারে দগ্ধ ৪

নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন।

সোমবার (১১ মে) ভোর ৬টার দিকে উপজেলার কুতুবপুর লাকি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


নারায়ণগঞ্জ জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক আব্দুল্লাহ আল আরিফিন বিষয়টি নিশ্চিত করেছেন।

আব্দুল কাদের পেশায় একজন অটোরিকশাচালক। তিনি পরিবার নিয়ে কুতুবপুরের লাকি বাজার এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।

দগ্ধরা হলেন— আব্দুল কাদের (৫০), তার ছেলে মোহাম্মদ মেহেদী (১৭), সাকিব (১৬) ও রাকিব (১৬)।

স্থানীয়রা জানান, বাড়িটির পাশ দিয়ে গ্যাসের লাইন গেছে এবং সেখানে দীর্ঘদিন ধরে লিকেজ ছিল। গ্যাস ঘরের ভেতরে জমে চেম্বারের মতো পরিস্থিতি তৈরি হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। সকালে চুলা জ্বালানোর সময় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে।


বিজ্ঞাপন


মো. ফারুক নামে এক প্রতিবেশী জানান, বিকট শব্দে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে গিয়ে ঘরের ভেতরে বাবা ও তার তিন ছেলেকে দগ্ধ অবস্থায় দেখতে পান। পরে তাদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক সহকারী অধ্যাপক ডা. শাওন বিন রহমান জানান, আহত চারজন হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে আব্দুল কাদেরের শরীরের ৫৭ শতাংশ, মেহেদীর ১৮ শতাংশ, সাকিবের ১৭ শতাংশ এবং রাকিবের ২৫ শতাংশ দগ্ধ হয়েছে।

নারায়ণগঞ্জ জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক আব্দুল্লাহ আল আরিফিন বলেন, ঘটনার প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। এটি গ্যাসের বিস্ফোরণ নাকি অন্য কোনো কারণে ঘটেছে সেটি তদন্তের পর বলা যাবে।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর