সোমবার, ১১ মে, ২০২৬, ঢাকা

দাগনভূঞায় ছেলের দায়ের কোপে মা নিহত

জেলা প্রতিনিধি, ফেনী
প্রকাশিত: ১১ মে ২০২৬, ০৮:১৭ এএম

শেয়ার করুন:

দাগনভূঞায় ছেলের দায়ের কোপে মা নিহত
অভিযুক্ত রাফি (২১)

ফেনীর দাগনভূঞা উপজেলার সিন্দুরপুর ইউনিয়নে মাদকাসক্ত ছেলের দায়ের কোপে মা নিহত হয়েছেন। একই ঘটনায় বাবা ও বোনকে আশঙ্কাজনক অবস্থায় ফেনীর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ এ ঘটনায় অভিযুক্ত ছেলে রাফিকে (২১) গ্রেফতার করেছে। 

রোববার (১০ মে) রাত সাড়ে ৯টার দিকে ইউনিয়নের মকবুল হুজুরের বাড়িতে দুর্ঘটনা ঘটেছে।


বিজ্ঞাপন


পুলিশ, নিহতের পরিবার ও এলাকাবাসী জানায়, দীর্ঘদিন ধরে মকবুল হুজুরের বাড়ির মোস্তাফার ছেলে মাদকাসক্ত হয়ে নানা অঘটন ঘটিয়ে আসছে। রোববার রাত ৯টার দিকে পারিবারিক বিষয় নিয়ে ঘরের মধ্যে বাকবিতণ্ডার এক পর্যায়ে রাফি তার মা লাকি আক্তার (৪০), বাবা মো. মোস্তফা (৪৫) ও বোন সাহারা আক্তার মিথিলাকে (১৮) এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। তাৎক্ষণিক আশপাশের লোকজন এগিয়ে এসে গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক লাকি আক্তারকে মৃত ঘোষণা করে বাকি দুইজনকে ভর্তি করায়।

প্রতিবেশী আবুল কালাম জানান, ঠিক কি কারণে আজকে তাদের মধ্যে ঝগড়া হয়েছে তা আমাদের জানা নেই। তবে বেশ কিছুদিন ধরে মোস্তফার মিয়ার ছেলেরা রাফি পড়াশোনা না করে মাদকের সঙ্গে জড়িয়ে পড়েছে বলে শুনেছি।


বিজ্ঞাপন


দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মাদ ফয়জুল আজীম বলেন, রাফি নামের ওই ছেলে কুপিয়ে মাকে হত্যা এবং বাবা ও বোনকে গুরুতর আহত করেছে। স্থানীয়দের সহযোগিতায় অভিযুক্ত রাফিকে আটক করে থানে নিয়ে আসা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর