সোমবার, ১১ মে, ২০২৬, ঢাকা

জলাবদ্ধতা নিরসনে ড্রেন পরিষ্কারে নেমেছে শায়েস্তাগঞ্জ পৌর কর্তৃপক্ষ

জেলা প্রতিনিধি, হবিগঞ্জ
প্রকাশিত: ১১ মে ২০২৬, ১২:৫৩ এএম

শেয়ার করুন:

জলাবদ্ধতা নিরসনে ড্রেন পরিষ্কারে নেমেছে শায়েস্তাগঞ্জ পৌর কর্তৃপক্ষ

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভায় টানা অতিবৃষ্টির ফলে সৃষ্ট জলাবদ্ধতা নিরসনে ড্রেন পরিষ্কার কার্যক্রম শুরু করেছে পৌর কর্তৃপক্ষ। রবিবার পৌরসভার ৬নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় পানি নিষ্কাশনের সুবিধার্থে ড্রেন পরিষ্কার ও আবর্জনা অপসারণের কাজ চলমান দেখা যায়।

পৌরসভা সূত্রে জানা যায়, সাম্প্রতিক ভারী বৃষ্টিপাতে বিভিন্ন এলাকায় পানি জমে সাধারণ মানুষের চলাচলে দুর্ভোগ সৃষ্টি হয়। বিশেষ করে নিচু এলাকায় জলাবদ্ধতার কারণে রাস্তায় পানি উঠে পড়ে। এ পরিস্থিতি মোকাবিলায় দ্রুত পানি নিষ্কাশনের লক্ষ্যে ড্রেন পরিষ্কার কার্যক্রম হাতে নেয় পৌরসভা।


বিজ্ঞাপন


রবিবার পরিচালিত এ কার্যক্রম চলাকালে উপস্থিত ছিলেন শায়েস্তাগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর ফাহিন হোসেন, প্রধান সহকারী মো. আতাউর রহমান, কার্যসহকারী নুরুল ইসলামসহ পৌরসভার অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা। তাঁরা ড্রেন থেকে ময়লা-আবর্জনা অপসারণ ও পানি প্রবাহ স্বাভাবিক রাখতে বিভিন্ন নির্দেশনা দেন।

এ সময় সংশ্লিষ্টরা জানান, নাগরিক দুর্ভোগ কমাতে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে পর্যায়ক্রমে ড্রেন পরিষ্কার কার্যক্রম অব্যাহত থাকবে। পাশাপাশি পৌরবাসীকেও ড্রেনে ময়লা-আবর্জনা না ফেলার আহ্বান জানানো হয়েছে, যাতে পানি চলাচল স্বাভাবিক থাকে এবং জলাবদ্ধতা সৃষ্টি না হয়।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর