সোমবার, ১১ মে, ২০২৬, ঢাকা

পাওনা টাকার জেরে সংঘর্ষ, প্রাণ গেল বৃদ্ধের

জেলা প্রতিনিধি, হবিগঞ্জ
প্রকাশিত: ১১ মে ২০২৬, ১২:৪৩ এএম

শেয়ার করুন:

গাজীপুরে গরু চোর সন্দেহে গণপিটুনিতে নিহত তিন

হবিগঞ্জের আজমিরীগঞ্জে পাওনা টাকার জেরে দুই পরিবারের সংঘর্ষে মানউল্লাহ মিয়া নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। রবিবার (১০ মে) দুপুরে উপজেলার শিবপাশা ইউনিয়নের ১নং ওয়ার্ডের পাঁচাইক্কা নামক স্থানে এ ঘটনা ঘটেছে। নিহত মানউল্লাহ মিয়া (৬০) শিবপাশা পাঁচাইক্কার মৃত ভূঁইয়া মিয়ার ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, নিহত মানউল্লাহ মিয়ার ভাই আনতু মিয়ার কাছে একই গ্রামের ইউনুস মিয়ার স্ত্রী জাহেদা বেগমের টাকা পাওনা ছিল। রবিবার সকালে এই বিষয় নিয়ে জাহেদা বেগম ও তার সন্তানরা আনতু মিয়াকে গালি দেন।


বিজ্ঞাপন


দুপুরে হাওর থেকে ফিরে মানউল্লাহ বিষয়টি জানতে পেরে জাহেদা বেগম ও তার সন্তানদের জিজ্ঞেস করতে গেলে তাদের মধ্যে বাগ্‌বিতণ্ডা বাধে ও একপর্যায়ে দুই পরিবারের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষে মানউল্লাহ গুরুত্বর আহত হলে পরিবারের লোকজন তাৎক্ষণিক তাকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় ইউপি সদস্য শিরু মিয়া জানান, আমি ব্যক্তিগত কাজে ঢাকায় রয়েছি। কিছুক্ষণ আগে বাড়িতে কল দেওয়ায় বিষয়টি জানতে পেরেছি। শিবপাশা পুলিশ ফাঁড়ি ইনচার্জ এসআই আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর