রোববার, ১০ মে, ২০২৬, ঢাকা

গাজীপুরে নানা আয়োজন মা দিবস পালিত

জেলা প্রতিনিধি, গাজীপুর
প্রকাশিত: ১০ মে ২০২৬, ০৮:৩৮ পিএম

শেয়ার করুন:

গাজীপুরে নানা আয়োজন মা দিবস পালিত

গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় মাকে স্মরণের পাশাপাশি নানা আয়োজনে গাজীপুরে আন্তর্জাতিক মা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সরকারি ও বেসরকারি বিভিন্ন সংস্থা, প্রতিষ্ঠান শোভাযাত্রা ও সচেতনতামুলক কর্মসূচি গ্রহণ করেছে।

রোববার (১০ মে) সকালে টঙ্গীর সাতাইশ এলাকায় ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের উদ্যোগে শোভাযাত্রা, বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান ও প্রসূতি মায়েদের উপহার সামগ্রী বিতরণ করা হয়।


বিজ্ঞাপন


হাসপাতালের নির্বাহী পরিচালক মেজর জেনারেল (অব.) ডা. মাহবুবুর রহমানের নেতৃত্বে শোভাযাত্রাটি কলেজ ক্যাম্পাস প্রদক্ষিণ করে। এসময় তার সঙ্গে প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

13f21ed7-0d00-46e4-8a40-aae5724b0568

আয়োজকরা জানান, মা দিবস উপলক্ষে হাসপাতালে ভর্তি মায়েদের ফুল ও সম্মাননা প্রদান, বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও পরামর্শসহ নানা উদ্যোগ নেওয়া হয়েছে।

সুস্থ মা সুস্থ সন্তান দেশের ভবিষ্যৎ উল্লেখ করে তাদের পরিচর্যায় সবার সচেতনতার বাড়ানোর তাগিদ দেন সংশ্লিষ্টরা।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর