রোববার, ১০ মে, ২০২৬, ঢাকা

ম্যানেজিং কমিটির সভাপতির স্বাক্ষর জাল করায় দুই মাদরাসা শিক্ষক কারাগারে

জেলা প্রতিনিধি, ‎ঝালকাঠি
প্রকাশিত: ১০ মে ২০২৬, ০৬:৩২ পিএম

শেয়ার করুন:

ম্যানেজিং কমিটির সভাপতির স্বাক্ষর জাল করায় দুই মাদরাসা শিক্ষক কারাগারে
অভিযুক্ত কম্পিউটার শিক্ষক মো. নুরুল আমিন মুন্সী ও সহকারী শিক্ষক মো. মনিরুল ইসলাম।

ঝালকাঠির নলছিটি উপজেলার অনুরাগ গৌরীপাশা আল হাসান দাখিল মাদরাসার ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল্লাহ আল মামুনের স্বাক্ষর জাল ২ লাখ ৭৩ হাজার ৪ শত ৫ টাকার ভুয়া বিল-ভাউচার ব্যাংকে দাখিলের ঘটনায় ওই মাদরাসার দুই শিক্ষককে কারাগারে পাঠিয়েছে আদালত।

রোববার (১০ মে) দুপুরে তাদেরকে কারাগারে পাঠান ঝালকাঠির চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এইচ এম কবির হোসেন।


বিজ্ঞাপন


‎কারাগারে যাওয়া শিক্ষকরা হলেন ওই মাদরাসার কম্পিউটার শিক্ষক মো. নুরুল আমিন মুন্সী ও সহকারী শিক্ষক মো. মনিরুল ইসলাম।

‎মামলার বাদী মাদরাসা ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল্লাহ আল মামুনের আইনজীবী মিজানুর রহমান মুবিন জানান, ২০২৪ সালের ১২ আগস্ট ওই ২ শিক্ষক বাদীর স্বাক্ষর জাল করে ২ লাখ ৭৩ হাজার ৪ শত ৫ টাকার ভুয়া বিল-ভাউচার তৈরি করে রূপালী ব্যাংকের বরিশাল চক বাজার শাখায় দাখিল করেন। সন্দেহ হলে ওই শাখার ব্যবস্থাপক বাদীকে বিষয়টি জানান। বাদী এ ঘটনায় আদালতে মামলা করলে, তদন্তকারী কর্মকর্তা ঝালকাঠি জেলা সিআইডির এসআই নিউটন অধিকারী অভিযোগের সত্যতা পাওয়ায় ওই ২ শিক্ষকের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। এরপর আজ ওই ২ শিক্ষক জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর তাদেরকে কারাগারে প্রেরণ করেন।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর