রোববার, ১০ মে, ২০২৬, ঢাকা

আগামী সপ্তাহে বাজারে আসবে দিনাজপুরের লিচু

জেলা প্রতিনিধি, দিনাজপুর
প্রকাশিত: ১০ মে ২০২৬, ০৬:১৫ পিএম

শেয়ার করুন:

আগামী সপ্তাহে বাজারে আসবে দিনাজপুরের  লিচু

সারাদেশে স্বাদে ও রসে এগিয়ে আছে দিনাজপুরের বিরলের লিচু। টকটকে লাল রং আর রসালোর স্বাদের জন্য বিরলের লিচুর কদর সর্বত্রই। এর মধ্যে বেদানা লিচুর চাহিদা সব থেকে বেশি। মৌসুম এলেই এই লিচুর জন্য অপেক্ষায় থাকেন সবাই। লিচুর রাজ্য হিসেবে সুনামও ছড়িয়েছে বিরল। ৭ থেকে ১০ দিন পরেই বাজারে আসবে বিরলের লিচু। গাছে গাছে সবুজ পাতার ফাঁকে উঁকি দিচ্ছে লালচে গোলাপি ও সবুজ রঙের লিচু। এবার ফলন কিছুটা কম হলেও খুশি লিচু চাষিরা।

উপজেলার ১২টি ইউনিয়নে ও ১টি পৌরসভায় কম বেশি লিচুর আবাদ হয়। সবচেয়ে বেশি চাষ হয় বিরলের রবিপুর, মাধববাটি, করলা, রাজারামপুর, মহেশপুর, বটহাট এলাকায়। এছাড়াও লিচু চাষে কৃষকের আগ্রহও দিন দিন বাড়ছে। এবারে তাপমাত্রা বেশি থাকায় ও ঝড়-বাতাস ও শিলা পড়ে গাছে গাছে নষ্ট হয়ে গেছে লিচুর গুটি। তবে, কৃষি অফিসের পরামর্শে আগে থেকে লিচুর গাছের গোড়ায় পানি ও লিচুর গায়ে পানি স্প্রে করায় এখন পর্যন্ত লিচু ভালো আছে। আবহাওয়া অনুকূলে থাকলে আগামী সপ্তাহে বাজারে তুলতে শুরু করবে লিচু।


বিজ্ঞাপন


কৃষকরা বলছেন, শুরু থেকেই এবারে লিচুর মুকুল কম। তা ছাড়া প্রচণ্ড তাপদাহে লিচুর গুটি ঝড়ে পড়া। ঝড় ও শিলা বৃষ্টিতে অনেকটাই ক্ষতি হয়েছে। যে টুকু রয়েছে তাতে ভালোই রয়েছে। গতবারের তুলনায় এবারে ভালো দাম পাওয়া যাবে। এ ব্যাপারে কৃষি অফিস থেকে সব সময় পরামর্শ দিয়ে আসছেন।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রুম্মান আক্তার জানান, সপ্তাহের মধ্যেই মাদ্রাজি ও বোম্বাই আগাম জাতে লিচু বাজারে আসবে। তারপরে আসবে বেদানা, চায়না থ্রি ও কাঁঠালি। জেলায় তাপপ্রবাহ বেশি থাকায় লিচু গুটির কিছুটা ক্ষতি হয়েছে। তাই তাপ প্রবাহে যাতে লিচু গাছ নষ্ট না হয় সে জন্য মাঠ পার্যায়ে কৃষকদের গাছের গোড়ায় পানি ও লিচুর গাছে পানি স্প্রে করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানান। তিনি আরো বলেন, এ বছর বিরলে লিচু চাষে জমির পরিমাণ প্রায় ২৫শ ৫৮ হেক্টর জমিতে বিভিন্ন এলাকায় লিচু বাগান রয়েছে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর