রোববার, ১০ মে, ২০২৬, ঢাকা

সিরাজগঞ্জে কোটি টাকার হেরোইনসহ নারী গ্রেফতার

জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ
প্রকাশিত: ১০ মে ২০২৬, ০৫:৩৩ পিএম

শেয়ার করুন:

সিরাজগঞ্জে কোটি টাকার হেরোইনসহ নারী গ্রেফতার

সিরাজগঞ্জের সলঙ্গায় এক কেজি হেরোইনসহ (৫২) বছর বয়সী এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-১২ এর সদস্যরা। যার বাজার মূল্য প্রায় কোটি টাকার বেশি বলে জানিয়েছেন র‌্যাব।

রোববার (১০ মে) সকালে সিরাজগঞ্জ র‌্যাব-১২ এর সদর দফতরের কোম্পানি কমান্ডার (ক্যাপ্টেন) তাবরীজ তাজওয়ার শরীফ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।


বিজ্ঞাপন


প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, শুক্রবার বিকেলে জেলার সলঙ্গা থানার হরিণচড়া বাজার এলাকায় মহাসড়কে অস্থায়ী চেক পোস্ট বসিয়ে গোপন সংবাদে অভিযান চালানো হয়। অভিযানে ১ কেজি হেরোইনসহ ৫২ বছর বয়সী এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। তদন্তের স্বার্থে গ্রেফতার নারীর নাম-পরিচয় গোপন রাখা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

এ ঘটনায় গ্রেফতার আসামির বিরুদ্ধে সলঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। উদ্ধার করা আলামতসহ মাদক কারবারিকে থানায় হস্তান্তর করা হয়েছে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর