রোববার, ১০ মে, ২০২৬, ঢাকা

পাবনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি বাসিদ, সম্পাদক শামসুল

জেলা প্রতিনিধি, পাবনা
প্রকাশিত: ১০ মে ২০২৬, ০৫:০১ পিএম

শেয়ার করুন:

পাবনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি বাসিদ, সম্পাদক শামসুল
বায়ে সভাপতি খাইরুল ইসলাম বাসিদ, ডানে সাধারণ সম্পাদক শামসুল আলম।

ট্রেড ইউনিয়নের নিবন্ধনের মাধ্যমে আত্মপ্রকাশ করল পাবনা সাংবাদিক ইউনিয়ন (পিইউজে)। নবগঠিত কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের পাবনাস্থ স্টার রিপোর্টার খাইরুল ইসলাম বাসিদ এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন স্টার নিউজ, বাংলাদেশ বেতার ও ঢাকা মেইলের পাবনা প্রতিনিধি শামসুল আলম।

রোববার (১১ মে) দুপুরে বিভাগীয় শ্রম দফতর, রাজশাহীর পরিচালক আলমগীর কুমকুম পাবনা সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দের হাতে ট্রেড ইউনিয়নের নিবন্ধনপত্র তুলে দেন। যার রেজিঃ নং রাজ-৩৪৫৩


বিজ্ঞাপন


এর আগে ইউনিয়নের সদস্যদের গোপন ভোটে পাবনা সাংবাদিক ইউনিয়নের (পিইউজে) প্রথম কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি কামরুল ইসলাম (এসএ টিভি), যুগ্ম-সম্পাদক নবী নেওয়াজ (আনন্দ টিভি) এবং কোষাধ্যক্ষ প্রবীর কুমার সাহা (কালের কণ্ঠ- বিজয় টিভি)।

এছাড়াও, সবুজ মোল্লা (সময় টিভি), সেলিম মোর্শেদ রানা (আনন্দ টিভি), ইয়াছিন আলী শেখ (চ্যানেল ওয়ান), হুজ্জাতুল হীরা (মোহনা টিভি), রাকিব হাসনাত (এশিয়ান পোস্ট-জনকণ্ঠ), মাসুদ রানা (এখন টিভি), পলাশ হোসেন (দেশটিভি), ফজলুল হক (এশিয়ান টিভি), সুলভ খান (চ্যানেল এস) এবং রাজিব জোয়ার্দার (কালের কণ্ঠ ডিজিটাল) ইউনিয়নের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।

ইউনিয়নের সাধারণ সম্পাদক শামসুল আলম বলেন, পাবনার সাংবাদিকদের পেশাগত অধিকার রক্ষা, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা এবং পারস্পরিক ঐক্য জোরদার করার লক্ষ্যেই এই ইউনিয়নের যাত্রা শুরু হয়েছে। আমরা আশা করি, এই সংগঠন সাংবাদিকদের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং পাবনার সাংবাদিকদের সবচেয়ে শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত হবে।

ইউনিয়নের সভাপতি খাইরুল ইসলাম বাসিদ বলেন, পাবনা সাংবাদিক ইউনিয়নকে পাবনার গণমাধ্যমকর্মীদের জন্য একটি কার্যকর, দায়িত্বশীল ও ঐক্যবদ্ধ সংগঠন হিসেবে গড়ে তুলতে আমরা কাজ করব। সব সদস্যকে সঙ্গে নিয়ে পেশার মানোন্নয়ন, নৈতিক সাংবাদিকতা চর্চা এবং সাংবাদিকদের অধিকার আদায়ে আমরা নিরলসভাবে কাজ করে যাব।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর