রোববার, ১০ মে, ২০২৬, ঢাকা

সাতক্ষীরায় খালপাড়ে পড়ে ছিল বৃদ্ধের মরদেহ

জেলা প্রতিনিধি, সাতক্ষীরা
প্রকাশিত: ১০ মে ২০২৬, ০৪:৪৫ পিএম

শেয়ার করুন:

সাতক্ষীরায় খালপাড়ে পড়েছিল বৃদ্ধের মরদেহ

সাতক্ষীরার তালা উপজেলার গোপালপুর সুইস গেট কালিবাড়ি সংলগ্ন খালপাড় থেকে শওকত সরদার (৬৫) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

তিনি উপজেলার ইসলামকাটি ইউনিয়নের ঘোনা গ্রামের বাসিন্দা। তার বাবার নাম মৃত ইউসুফ সরদার।


বিজ্ঞাপন


পরিবারের সদস্যরা জানান, রোববার (১০ মে) ফজরের নামাজ শেষে শওকত সরদার মাছ ধরার জাল ও সরঞ্জাম নিয়ে বাড়ি থেকে বের হন। দীর্ঘ সময় পার হলেও তিনি বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে স্থানীয়দের মাধ্যমে তারা জানতে পারেন, গোপালপুর সুইস গেট সংলগ্ন খাল পাড়ে এক বৃদ্ধ পড়ে আছেন।

03be013b-e905-4f96-8ba5-34ae832a8ab6

স্থানীয়রা জানান, দুপুরের দিকে খালে মাছ ধরার সময় দূর থেকে একজনকে পড়ে থাকতে দেখা যায়। কাছে গিয়ে দেখা যায়, জালসহ অবস্থায় ওই ব্যক্তি মারা গেছেন। পরে খবর পেয়ে তালা থানা পুলিশ পৌঁছে ঘটনাস্থল পরিদর্শন করে এবং মরদেহ উদ্ধার করে।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, মৃত্যুর প্রকৃত কারণ জানার চেষ্টা চলছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর