রোববার, ১০ মে, ২০২৬, ঢাকা

নেত্রকোনায় খালে ডুবে শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি, নেত্রকোনা
প্রকাশিত: ১০ মে ২০২৬, ০৪:২৫ পিএম

শেয়ার করুন:

নেত্রকোনায় খালে ডুবে শিশুর মৃত্যু

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় খালে ডুবে তাইফা মনি (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (১০ মে) সকালে উপজেলার পোগলা ইউনিয়নের দক্ষিণ সুনই গ্রামে এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


নিহত তাইফা মনি ওই গ্রামের তরিকুল ইসলাম ও রুবি আক্তার দম্পতির একমাত্র সন্তান।

পরিবার সূত্রে জানা যায়, সকালে বাড়ির সামনে উঠানে বসে খেলছিল তাইফা। কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা তাকে উঠানে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের একটি খাল থেকে শিশুটিকে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়। পরে দ্রুত স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একমাত্র সন্তানকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছেন বাবা-মা।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাশেম বলেন, আইনি প্রক্রিয়া শেষে শিশুটির মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর