রোববার, ১০ মে, ২০২৬, ঢাকা

ফেনীতে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত

জেলা প্রতিনিধি, ফেনী
প্রকাশিত: ১০ মে ২০২৬, ০৩:৫৪ পিএম

শেয়ার করুন:

ফেনীতে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত

ফেনীতে বেপরোয়া গতির একটি মোটরসাইকেলের ধাক্কায় মোহাম্মদ আনিস (৫০) নামের এক পথচারীর মৃত্যু হয়েছে।

শনিবার (৯ মে) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লালপোল এলাকায় দুর্ঘটনাটি ঘটে। 


বিজ্ঞাপন


নিহত আনিস শরীয়তপুর জেলার মুন্সী কান্দি গ্রামের আবু মালেকের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে ফেনীর বিভিন্ন স্থানে নির্মাণ শ্রমিকের কাজ করতেন বলে স্থানীয়রা জানিয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর লালপোল এলাকায় রাস্তার পাশ দিয়ে হেঁটে বাসায় যাচ্ছিলেন আনিস। এ সময় পেছন থেকে একটি দ্রুতগামীর মোটরসাইকেল এসে তাকে ধাক্কা দেয়। এতে আনিস মাটিতে লুটিয়ে পড়েন। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

ফেনী মডেল থানার ওসি গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহতের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর