রোববার, ১০ মে, ২০২৬, ঢাকা

১০ দিন ধরে নিখোঁজ মা-মেয়ে, জিডির ৬ ঘণ্টার মধ্যে উদ্ধার

জেলা প্রতিনিধি, ফরিদপুর
প্রকাশিত: ১০ মে ২০২৬, ০২:৪০ পিএম

শেয়ার করুন:

১০ দিন ধরে নিখোঁজ মা-মেয়ে, জিডির ৬ ঘণ্টার মধ্যে উদ্ধার
মা এলিজা শারমিন (৪৮) ও মেয়ে চতুর্থ শ্রেণির ছাত্রী জুহি।

ফরিদপুরে ১০ দিন ধরে নিখোঁজ থাকা মা ও মেয়েকে মাত্র ৬ ঘণ্টার মধ্যে উদ্ধার করেছে কোতোয়ালি থানা পুলিশ।

শনিবার (৯ মে) রাত আটটার দিকে শহরের টেপাখোলা এলাকা থেকে তাদেরকে উদ্ধার করা হয় বলে জানিয়েছেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আজমীর হোসেন।


বিজ্ঞাপন


এর আগে, শুক্রবার (৮ মে) রাতে এক ফেসবুক পোস্টে নিখোঁজ ফাতেমাতুজ জহুরা ওরফে জুহি নামে চতুর্থ শ্রেণির এক স্কুলছাত্রী ও তা মায়ের সন্ধান চান শিশুটির বাবা জামাল উদ্দিন ওরফে কানু। সেখানে তিনি উল্লেখ করেন, ৩০ এপ্রিল বিকেলে মায়ের সঙ্গে ঘুরতে বের হওয়ার পর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। নিখোঁজ জুহি ফরিদপুর আদর্শ বালিকা বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। কানু পরিবার নিয়ে ফরিদপুর শহরের লাক্সারি হাসান টাওয়ারের দ্বিতীয় তলায় বাস করেন।

নিখোঁজ শিশুর বাবা কানু শনিবার বেলা সাড়ে ১২টার দিকে বলেন, সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি। জুহির মা মানসিকভাবে অসুস্থ, তার নাম এলিজা শারমিন (৪৮)। এর আগে প্রায় ১৬/১৭ বার তিনি এভাবে নিখোঁজ হয়ে আবার ফিরে এসেছেন। এজন্যই প্রথমেই প্রশাসনের সহযোগিতা না চেয়ে পরিচিত জায়গাগুলো খোঁজ করার চেষ্টা করছি। আজ ১০ দিনেও তাদের সন্ধান মেলেনি। তাই আজ থানায় জিডি করার সিদ্ধান্ত নিয়েছি। তারপর শনিবার দুপুর ২টার দিকে তিনি কোতোয়ালি থানা একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

fbc7f25c-2112-4b99-9d16-30c593c9ac94

এরপর কোতোয়ালি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, মা ও মেয়ে নিখোঁজ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি, আমরা তাদেরকে খুঁজে পেতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছি। এরপর ৬ ঘণ্টার মধ্যে শহরের টেপাখোলা এলাকায় এক আত্মীয়ের বাসা থেকে তাদেরকে উদ্ধার করা হয়।


বিজ্ঞাপন


আরও পড়ুন

ফরিদপুরে দশ দিন ধরে মা-মেয়ে নিখোঁজ, সন্ধান দিলে পুরস্কার

এ বিষয়ে শিশুটির বাবা জামাল উদ্দিন ওরফে কানু সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ভাই, আপনাদের নিকট আমি চির কৃতজ্ঞ। আপনারা নিউজ করেছিলেন বলেই পুলিশ দ্রুত আমার স্ত্রী ও কন্যাকে টেপাখোলায় পান্নু ভাইয়ের ভাড়াটিয়া, আমার স্ত্রীর চাচাতো ভাইয়ের ভাড়ার বাসায় থেকে উদ্ধার করেছে।

506880a4-2a6f-421a-9803-5e227f76772d

পুলিশ সূত্রে জানা যায়, উদ্ধারের পর জুহি ও তার মা এলিজা শারমিনকে জুহিন নানির জিম্মায় তাদের বাসায় নেওয়া হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আজমীর হোসেন বলেন, নিখোঁজের বিষয়টি আমাদেরকে দুশ্চিন্তার মধ্যে ফেলে দিয়েছিল। আমরা তথ্য প্রযুক্তির সহায়তায় ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাত্র ৬ ঘণ্টার মধ্যে নিখোঁজ ওই শিশু ও তার মাকে উদ্ধার করতে সক্ষম হয়েছি। এরপর আমরা শিশু ও তার মায়ের ইচ্ছায় তার পরিবারের জিম্মায় দিয়েছি এবং অভিযোগকারী জিডি তুলে নিয়েছেন।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর