রোববার, ১০ মে, ২০২৬, ঢাকা

কেন্দুয়ায় নিখোঁজ যুবকের লাশ উদ্ধার

জেলা প্রতিনিধি, নেত্রকোনা
প্রকাশিত: ১০ মে ২০২৬, ০১:১৯ পিএম

শেয়ার করুন:

কেন্দুয়ায় নিখোঁজ যুবকের লাশ উদ্ধার

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার চকবাট্টা গ্রামের নিখোঁজ যুবক জামিরুল (২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১০ মে) সকাল ৯টার দিকে পৌর শহরের ওয়াশেরপুর গ্রামের সোহেল মিয়ার বসতঘরের পেছনের একটি ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এরআগে গত শুক্রবার (৮ মে) বিকেল থেকে তিনি নিখোঁজ ছিলেন।


বিজ্ঞাপন


কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাকসুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

জামিরুল চকবাট্টা গ্রামের শাহজাহান মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে স্থানীয়রা ডোবার পানিতে মরদেহটি ভাসতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। বিষয়টি জানাজানি হলে পরিবারের সদস্য ও স্থানীয়রা এসে মরদেহ শনাক্ত করেন। পরিবারের দাবি, গত শুক্রবার বিকেল থেকে জামিরুল নিখোঁজ ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে মৃগী রোগে আক্রান্ত ছিলেন।

কেন্দুয়া থানার ওসি মেহেদী মাকসুদ জানান, লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হচ্ছে এবং ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানোর প্রক্রিয়া চলছে।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর