রোববার, ১০ মে, ২০২৬, ঢাকা

‘সিগারেট জ্বালাতে’ গিয়ে বিস্ফোরণ, একই পরিবারের দগ্ধ ৫

জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ
প্রকাশিত: ১০ মে ২০২৬, ১১:৩৯ এএম

শেয়ার করুন:

‘সিগারেট জ্বালাতে’ গিয়ে বিস্ফোরণ, একই পরিবারের ৫ জন দগ্ধ

নারায়ণগঞ্জের ফতুল্লায় ‘সিগারেট জ্বালাতে’ গিয়ে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছেন। আহতরা বর্তমানে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন।

রোববার (১০ মে) সকাল ৭টার দিকে ফতুল্লার গিরিধারা এলাকায় এ ঘটনা ঘটে। 


বিজ্ঞাপন


আহতরা হলেন— সবজি বিক্রেতা কালাম (৪৫), স্ত্রী সালমা (৪০), দুই মেয়ে মুন্নি (১০),  কথা (৭) এবং ছেলে মুন্না (১২)।

এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেন, সকালে গিরিধারা এলাকার মো. শাহজাহান মিয়ার ৮ তলা ভবনের নিচতলায় এ ঘটনা ঘটে। গ্যাস লিকেজ থাকায় বন্ধ রুমে গ্যাস জমে থাকায় ভাড়াটিয়া কালাম লাইটার দিয়ে সিগারেট জ্বালাতে গেলে বিস্ফোরণ ঘটে। পরে আহত ব্যক্তিদের স্থানীয়দের সহায়তায় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়েছে।


বিজ্ঞাপন


ইনস্টিটিউটের আবাসিক মেডিক্যাল সার্জন ডা. শাওন বিন রহমান জানান, কালামের ৯৫ শতাংশ, সালমার ৬০ শতাংশ, মুন্নার ৩০ শতাংশ, কথার ৫২ শতাংশ এবং মুন্নির ৩৫ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের সবার অবস্থা আশঙ্কাজনক।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর