রোববার, ১০ মে, ২০২৬, ঢাকা

কিশোরগঞ্জে পুকুরে ডুবে প্রাণ গেল শিশুর

জেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ
প্রকাশিত: ১০ মে ২০২৬, ০৭:২৭ এএম

শেয়ার করুন:

কিশোরগঞ্জে পুকুরে ডুবে প্রাণ গেল শিশুর

কিশোরগঞ্জের কটিয়াদীতে পুকুরের পানিতে ডুবে হামিম নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (৯ মে) বিকেলে উপজেলা পরিষদ চত্বরসংলগ্ন পুকুরে ডুবে এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


নিহত হামিম পৌর এলাকার চড়িয়াকোনা ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা হুমায়ুনের ছেলে। পরিবার নিয়ে তারা খাদ্যগুদাম সংলগ্ন ভোগপাড়া মহল্লায় বসবাস করতেন। হামিম কটিয়াদী আদর্শ বিদ্যা নিকেতনের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।

কটিয়াদী হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. মুখলেসুর রহমান সোহান শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, বন্ধুদের সঙ্গে হামিম উপজেলা পরিষদ চত্বরসংলগ্ন পুকুরে যায়। এ সময় কয়েকজন শিশু পানিতে নামে। একপর্যায়ে সবাই উঠে এলেও হামিমকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে তারা। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যদের বিষয়টি জানানো হলে তারা দ্রুত পানিতে নেমে তল্লাশি চালান। একপর্যায়ে শিশুটিকে উদ্ধার করে দ্রুত কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা আফরোজ মারলিজ ঘটনাস্থল পরিদর্শন করেন।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর