রোববার, ১০ মে, ২০২৬, ঢাকা

ভুয়া সন্দেহে ভ্যাট ইন্সপেক্টরকে খুঁটির সঙ্গে বেঁধে মারধর

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ১০ মে ২০২৬, ০৩:৩৫ এএম

শেয়ার করুন:

ভুয়া সন্দেহে ভ্যাট ইন্সপেক্টরকে খুঁটির সঙ্গে বেঁধে মারধর

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলয় ভুয়া সন্দেহে সাইফুল ইসলাম নামে এক ভ্যাট ইন্সপেক্টরকে পিটিয়ে বৈদ্যুতিক খুঁটির সাথে বেঁধে রাখার অভিযোগ উঠেছে।

শনিবার (৯ মে) বেলা দুইটার দিকে উপজেলার দূর্গাপুর এলাকায় এই ঘটনা ঘটে। এসময় সবুজ মিয়া নামে একজন আহত হয়েছেন। 


বিজ্ঞাপন


পুলিশ ও স্থানীয় সূত্র জানা যায়, উপজেলার দূর্গারামপুর এলাকায় মেসার্স আল্লাহ ভরসা এন্টারপ্রাইজে যান ভ্যাট ইন্সপেক্টর সাইফুল ইসলাম। সেখানে তিনি নিজের ভিজিটিং কার্ড প্রদর্শন করে মেসার্স আল্লাহ ভরসা এন্টারপ্রাইজের মালিক হাবিবুর রহমানের কাছে ভ্যাট সংশ্লিষ্ট কাগজপত্র দেখতে চান। সরকারি ছুটির দিন দায়িত্ব পালন করায় হাবিবুর রহমানের কাছে ভ্যাট ইন্সপেক্টরকে ভুয়া বলে সন্দেহ হলে তিনি স্থানীয় লোক জড়ো করে ভ্যাট ইন্সপেক্টর এর মোবাইল ফোন ছিনিয়ে নেন এবং বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে রাখেন। পরে লোকজন নিয়ে ভ্যাট ইন্সপেক্টরকে পিটিয়ে গুরুতর আহত করেন। এসময় মো. সবুজ মিয়া নামে একজন এগিয়ে এসে বাধা প্রদান করলে তাকেও পিটিয়ে আহত করা হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। 

বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াছিন জানান, পুলিশ ভ্যাট ইন্সপেক্টরকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্যে নিয়ে এসেছে। এই ঘটনায় এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর