রোববার, ১০ মে, ২০২৬, ঢাকা

ঠাকুরগাঁওয়ে সড়কের পাশ থেকে রিভলভার উদ্ধার

জেলা প্রতিনিধি, ঠাকুরগাঁও
প্রকাশিত: ১০ মে ২০২৬, ০২:৫৭ এএম

শেয়ার করুন:

ঠাকুরগাঁওয়ে সড়কের পাশ থেকে রিভলভার উদ্ধার

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পৌরশহরে সড়কের পাশে পরিত্যক্ত অবস্থায় একটি রিভলভার উদ্ধার করেছে পুলিশ। 

শনিবার (৯ মে) রাত সাড়ে ৯টার দিকে পীরগঞ্জ-ঠাকুরগাঁও মহাসড়কের পাশে সাবেক ইউপি চেয়ারম্যান মাহাবুব আলমের মিল চাতাল সংলগ্ন লাচ্ছি নদীর দক্ষিণ পাশে অভিযান চালিয়ে অস্ত্রটি উদ্ধার করা হয়।


বিজ্ঞাপন


পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পীরগঞ্জ থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে অভিযান চালায়। এ সময় রাস্তার পাশে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা একটি রিভলভার উদ্ধার করা হয়। তবে ঘটনাস্থলে কাউকে আটক করা সম্ভব হয়নি।

উদ্ধার হওয়া অস্ত্রটির মালিক কে বা কীভাবে সেটি সেখানে এল— তাৎক্ষণিকভাবে সে বিষয়ে নিশ্চিত হতে পারেনি পুলিশ। বিষয়টি ঘিরে স্থানীয়দের মধ্যেও নানা আলোচনা শুরু হয়েছে।

এ বিষয়ে পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল হোসেন প্রামাণিক জানান, অস্ত্রটির কোনো মালিকানা পাওয়া যায়নি। এ ঘটনায় প্রাথমিকভাবে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। অস্ত্রটি কোথা থেকে এসেছে এবং কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহৃত হয়েছে কি না, তা গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

তিনি আরও বলেন, উদ্ধার হওয়া অস্ত্রটি পরীক্ষার জন্য সংশ্লিষ্ট বিভাগে পাঠানো হতে পারে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর