রোববার, ১০ মে, ২০২৬, ঢাকা

নাটোরে দুই বিদেশি নাগরিক হেনস্তার শিকার 

জেলা প্রতিনিধি, নাটোর
প্রকাশিত: ১০ মে ২০২৬, ০২:৪৫ এএম

শেয়ার করুন:

নাটোরে দুই বিদেশি নাগরিক হেনস্তার শিকার 

নাটোরের লালপুরে গ্রিন ভ্যালি পার্কে ঘুরতে আসা দুই বিদেশি নাগরিক হেনস্তার শিকারের ঘটনা ঘটেছে। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। চলছে সমালোচনার ঝড়।

শনিবার (৯ মে) লালপুর উপজেলার গ্রীণ ভ্যালি পার্কে এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


এক ভিডিওতে দেখা যায়, তথাকথিত একজন কনটেন্ট ক্রিয়েটর দুই বিদেশি পর্যটককে ঘিরে অশোভন আচরণ করেন। ওই তথাকথিত কনটেন্ট ক্রিয়েটরকে বলতে শোনা যায়, "তুমি পর্ণ স্টার, তুমি মিয়া খলিফার স্বামী না" এমন মন্তব্যে বিব্রতকর পরিস্থিতিতে পড়েন বিদেশি নাগরিকরা। যা ফেসবুক ছড়িয়ে পড়লে চলে সমালোচনার ঝড়। 

ফেসবুক ব্যবহারকারীরা বলছেন, বিদেশি নাগরিকদের সঙ্গে এমন আচরণ দেশের পর্যটন খাত ও আন্তর্জাতিক মহলে ভাবমূর্তি ক্ষুণ্ন হবে। দেশের পর্যটন স্থানগুলোতে ভাটা পড়তে পারে বিদেশি পর্যটকদের। অশোভন আচরণকারীদের আইনের আওতায় আনারও জোর দাবি জানান নেটিজেনরা।

এ বিষয়ে লালপুর থানার ওসি শফিকুল ইসলাম বলেন, এ ঘটনার সঙ্গে জড়িত যুবকদের পরিচয় শনাক্তের কাজ করছে পুলিশ। এ বিষয়ে আইনানু ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর