শনিবার, ৯ মে, ২০২৬, ঢাকা

বালিয়াকান্দিতে ধলতা বিরোধী অভিযানে ২ ব্যবসায়ীকে জরিমানা

জেলা প্রতিনিধি, ​রাজবাড়ী
প্রকাশিত: ০৯ মে ২০২৬, ০৪:০৩ পিএম

শেয়ার করুন:

বালিয়াকান্দিতে ধলতা বিরোধী অভিযানে ২ ব্যবসায়ীকে জরিমানা

রাজবাড়ীর বালিয়াকান্দিতে পেঁয়াজের হাটে ‘ধলতা’ বা অতিরিক্ত ওজন কর্তন বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। 

শনিবার (৯ মে) সকালে উপজেলার সমাধিনগর ও বহরপুর বাজারে এই অভিযান চালানো হয়। অভিযানে কৃষকের সঙ্গে প্রতারণা করার দায়ে দুই ব্যবসায়ীকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।


বিজ্ঞাপন


পেঁয়াজ চাষিদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে আজ শনিবার সকাল ৭টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত বালিয়াকান্দি উপজেলার সমাধিনগর ও বহরপুর বাজারের পেঁয়াজ হাটে ঝটিকা অভিযান চালায় উপজেলা প্রশাসন। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এহসানুল হক শিপন।

​হাট চলাকালে অনেক ব্যবসায়ী কৃষকের কাছ থেকে বাড়তি ওজনের অজুহাতে ‘ধলতা’ দাবি করছিলেন—এমন তথ্যের ভিত্তিতে অভিযানটি পরিচালিত হয়। এ সময় ধলতা দাবি করার অপরাধে সমাধিনগর বাজারের ব্যবসায়ী অর্জুন মণ্ডলকে ১ হাজার টাকা এবং বহরপুর বাজারের ব্যবসায়ী তেজারত শেখকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

​অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) এহসানুল হক শিপন বলেন, কৃষকদের স্বার্থ রক্ষা এবং বাজার ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। কোনো ব্যবসায়ী কৃষকদের সঙ্গে প্রতারণা করলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

​তিনি আরও জানান, কৃষকদের আনীত পণ্যের প্রকৃত ওজনের ভিত্তিতেই মূল্য পরিশোধ করতে হবে এবং কোনো প্রকার অতিরিক্ত ওজন কাটা যাবে না। কৃষকের ন্যায্য পাওনা নিশ্চিত করতে প্রশাসন সর্বদা তৎপর রয়েছে এবং জনস্বার্থে এ ধরনের নিয়মিত মনিটরিং চলবে।


বিজ্ঞাপন


​প্রশাসনের এ পদক্ষেপে সাধারণ কৃষকদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তারা মনে করছেন, নিয়মিত এমন তদারকি থাকলে হাটে মধ্যস্বত্বভোগী ও অসাধু ব্যবসায়ীদের দৌরাত্ম্য কমবে।

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর