শনিবার, ৯ মে, ২০২৬, ঢাকা

দিনাজপুরে ১ হাজার ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেফতার

জেলা প্রতিনিধি, দিনাজপুর
প্রকাশিত: ০৯ মে ২০২৬, ০৩:৫৫ পিএম

শেয়ার করুন:

দিনাজপুরে ১ হাজার ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেফতার
গ্রেফতার আল আমিন (৩৫)।

দিনাজপুরে অভিযান চালিয়ে ১ হাজার পিস নেশা জাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আল আমিন (৩৫) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার (৯ মে) দুপুর ১টায় দিনাজপুর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আলমগীর বিষয়টি নিশ্চিত করেছেন।


বিজ্ঞাপন


এর আগে শুক্রবার বিকেল সাড়ে ৫টায় বীরগঞ্জ উপজেলার শতগ্রাম ইউনিয়নের ধুলাইউরী গ্রাম ও প্রসাদপাড়ায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধার করে ডিবি।

গ্রেফতার আল আমিন বীরগঞ্জ উপজেলার প্রসাদপাড়ার মৃত আব্দুল বারেকের ছেলে।

ডিবি জানায়, শুক্রবার বিকেল সাড়ে ৫টায় গোপন সংবাদের ভিত্তিতে ধুলাউরী গ্রামে অভিযান চালিয়ে আল আমিনকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে প্রসাদপাড়ায় তার বাড়িতে অভিযান চালিয়ে আরও ৯০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়।

ডিবির ওসি মুহাম্মদ আলমগীর জানান, গ্রেফতার আল আমিন দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত। সে অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রির জন্য নিজের কাছে রাখে। তার বিরুদ্ধে বীরগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর