শনিবার, ৯ মে, ২০২৬, ঢাকা

ঠাকুরগাঁওয়ে সড়কে পড়ে ছিল অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষার ১১ খাতা

জেলা প্রতিনিধি, ঠাকুরগাঁও
প্রকাশিত: ০৯ মে ২০২৬, ০৩:২৭ পিএম

শেয়ার করুন:

ঠাকুরগাঁওয়ে সড়কে পড়ে ছিল অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষার ১১ খাতা
অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষার ১১টি খাতা।

ঠাকুরগাঁও শহরের একটি সড়কের পাশে অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষার ১১টি খাতা পড়ে থাকতে দেখা গেছে।

শনিবার (৯ মে) সকালে পৌর শহরের বড় মাঠের উত্তর-পশ্চিম কোণে খাতাগুলো পড়ে থাকতে দেখে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে বিষয়টি জানাজানি হলে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে উদ্বেগ ছড়িয়ে পড়ে।


বিজ্ঞাপন


প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে বড় মাঠের পাশ দিয়ে যাওয়ার সময় তারা সড়কের ধারে ছড়িয়ে-ছিটিয়ে থাকা কয়েকটি খাতা দেখতে পান। কাছে গিয়ে খাতাগুলো হাতে নিয়ে দেখা যায়, এগুলো অনার্স চতুর্থ বর্ষের সমাজকর্ম বিভাগের পরীক্ষার উত্তরপত্র। মোট ১১টি খাতা সেখানে পড়ে ছিল বলে জানা গেছে।

ঘটনার খবর দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় পথচারী, শিক্ষার্থী ও অভিভাবকরা ঘটনাস্থলে ভিড় করেন। পরীক্ষার মতো গুরুত্বপূর্ণ নথি এভাবে খোলা স্থানে পড়ে থাকায় পরীক্ষার খাতা সংরক্ষণ ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে।

f934e5ee-d103-4b49-aa44-ebb9fed6f228

স্থানীয়দের অভিযোগ, এ ধরনের অবহেলা শিক্ষাব্যবস্থার প্রতি আস্থাহীনতা তৈরি করতে পারে। পরীক্ষার্থীদের ভবিষ্যতের সঙ্গে সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ নথি কীভাবে সড়কের পাশে এল, তা নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে।


বিজ্ঞাপন


এ বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) সরদার মোস্তফা শাহীন বলেন, বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে। কীভাবে খাতাগুলো সেখানে এল, তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, পরীক্ষার খাতা সংরক্ষণে দায়িত্বশীলদের আরও সতর্ক হওয়া প্রয়োজন। একইসঙ্গে তারা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর