শনিবার, ৯ মে, ২০২৬, ঢাকা

কৃষক দল নেতার বাড়িতে নকল দুধের কারখানা, সরঞ্জামসহ বাবা আটক

জেলা প্রতিনিধি, পাবনা 
প্রকাশিত: ০৯ মে ২০২৬, ০৩:০৮ পিএম

শেয়ার করুন:

কৃষক দল নেতার বাড়িতে নকল দুধের কারখানা, সরঞ্জামসহ বাবা আটক

পাবনার চাটমোহর উপজেলায় আব্দুল মোমেন নামের এক কৃষক দল নেতার বাড়িতে নকল দুধ তৈরির কারখানায় অভিযান চালিয়েছে প্রশাসন। 

অভিযানে ১২ ড্রাম বিষাক্ত জেলি, সয়াবিন তেলের মতো দেখতে তরল পদার্থ এবং বিপুল পরিমাণ উৎপাদিত নকল দুধ উদ্ধার করা হয়। এ সময় আব্দুল মোমেনের বাবাকে আটক করা হয়েছে।


বিজ্ঞাপন


শনিবার (৯ মে) দুপুরে এনএসআই পাবনার সহযোগিতায় উপজেলার বিলচলন ইউনিয়নের নটাবাড়িয়া গ্রামে এই অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন চাটমোহর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুসা নাসের চৌধুরী।

আটক হওয়া আব্দুল আজিজ অভিযুক্ত আব্দুল মোমেনের বাবা এবং তিনি সরাসরি নকল দুধ তৈরির কাজের সঙ্গে জড়িত। অন্যদিকে, আব্দুল মোমেন ইউনিয়ন জাতীয়তাবাদী কৃষক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক। ঘটনার পর থেকেই তিনি পলাতক রয়েছেন।

প্রশাসন সূত্রে জানা গেছে, আব্দুল মোমেন দীর্ঘদিন ধরে নিজ বাড়িতে বিষাক্ত রাসায়নিক দ্রব্য ব্যবহার করে নকল দুধ তৈরি করে আসছিলেন। এনএসআই পাবনার দেওয়া তথ্যের ভিত্তিতে সেখানে অভিযানটি পরিচালিত হয়। অভিযানে নকল দুধ ও তৈরির সরঞ্জাম জব্দ করা হয়। পরবর্তীতে আব্দুল মোমেন, তার স্ত্রী ও বাবাসহ জড়িত মোট ৬ জনের বিরুদ্ধে চাটমোহর থানায় মামলা দায়ের করা হয়েছে।

অভিযানে এনএসআই-এর যুগ্ম-পরিচালক তৌফিক ইকবাল, উপ-পরিচালক এ বি এম লুৎফুল কবীর এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সার্বিক সহযোগিতা প্রদান করেন।


বিজ্ঞাপন


প্রতিনিধি/একেবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর