শনিবার, ৯ মে, ২০২৬, ঢাকা

জয়পুরহাটে ‘ড্রিমস ওয়াটার পার্ক এন্ড ইকো ট্যুরিজম’-এর শুভ উদ্বোধন

জেলা প্রতিনিধি, জয়পুরহাট
প্রকাশিত: ০৯ মে ২০২৬, ০২:২৬ পিএম

শেয়ার করুন:

জয়পুরহাটে ‘ড্রিমস ওয়াটার পার্ক এন্ড ইকো ট্যুরিজম’-এর শুভ উদ্বোধন
জয়পুরহাটে ‘ড্রিমস ওয়াটার পার্ক এন্ড ইকো ট্যুরিজম’-এর শুভ উদ্বোধন

​জয়পুরহাটে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘ড্রিমস ওয়াটার পার্ক এন্ড ইকো ট্যুরিজম’-এর শুভ উদ্বোধন করা হয়েছে।

শনিবার (৯ মে) দুপুরে হিচমী টু পুরানাপৈল বাইপাস রোড সংলগ্ন এলাকায় এই পর্যটন কেন্দ্রটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।


বিজ্ঞাপন


​পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর সহযোগিতায় এবং জাকাস ফাউন্ডেশনের বাস্তবায়নে ‘নিরাপদ মৎস্য এবং ভ্যালু অ্যাডেড মৎস্য পণ্য উৎপাদন ও বাজারজাতকরণ’ উপ-প্রকল্পের আওতায় এই পার্কটি নির্মাণ করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিকেএসএফ এর উপ-ব্যবস্থাপনা পরিচালক ড. আকন্দ মোহাম্মদ রফিকুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাকাস ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক নূরুল আমিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—ড্রিমস ওয়াটার পার্ক এন্ড ইকো ট্যুরিজমের স্বত্বাধিকারী মারুফ আহমেদ, পিকেএসএফ ম্যানেজার মজনু সরকার, এ এম ফরাহাদুজ্জামান, ডিপুটি ম্যানেজার মেহেদী হাসান, জাকাস ফাউন্ডেশনের উপ পরিচালক প্রোগ্রাম ওয়াবায়দুল ইসলাম, প্রকল্প ব্যবস্থাপক ডা. জহুর আলীসহ প্রমূখ।

উদ্বোধনকালে বক্তারা জানান, গ্রামীণ ক্ষুদ্র উদ্যোগ রূপান্তর প্রকল্প (RMTP)-এর আওতায় এই ইকো ট্যুরিজম কেন্দ্রটি অত্র অঞ্চলে বিনোদনের পাশাপাশি নিরাপদ মৎস্য উৎপাদন ও বাজারজাতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। স্থানীয় পর্যটন শিল্পের বিকাশ ও কর্মসংস্থান সৃষ্টিতেও এটি নতুন সম্ভাবনা তৈরি করবে বলে আশা প্রকাশ করা হয়।


বিজ্ঞাপন


​অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, জাকাস ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারী এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর