শনিবার, ৯ মে, ২০২৬, ঢাকা

মিরসরাইয়ে ডাকাত ও মাদক কারবারি গ্রেফতার, অটোরিকশা জব্দ

উপজেলা প্রতিনিধি, মিরসরাই (চট্টগ্রাম)
প্রকাশিত: ০৯ মে ২০২৬, ০২:০৩ পিএম

শেয়ার করুন:

মিরসরাইয়ে ডাকাত ও মাদক কারবারি গ্রেফতার, অটোরিকশা জব্দ
গ্রেফতার ডাকাত ও মাদক কারবারি।

মিরসরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে এক ডাকাত ও মাদক কারবারিকে গ্রেফতার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ।

শুক্রবার (৮ মে) রাতে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।


বিজ্ঞাপন


গ্রেফতার ব্যক্তিরা হলেন, উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের কদমতলা এলাকার মৃত খুরশীদ আলমের ছেলে মো. কামাল (৩৪) ও জোরারগঞ্জ ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মহানগর এলাকার মৃত আব্দুল্লাহর ছেলে মো. মিজান (৩৫)। কামাল জোরারগঞ্জ থানার ডাকাতি প্রস্তুতি মামলার আসামি।

জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হালিম বলেন, শুক্রবার রাতে জোরারগঞ্জ থানাধীন বারইয়ারহাট পৌর বাজার থেকে মো. কামাল নামে এক ডাকাতকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে থানায় ডাকাতি প্রস্তুতির মামলা রয়েছে। এছাড়া, অপর একটি অভিযানে ঢাকা-চট্টগ্রাম পুরাতন মহাসড়কের জামালপুর কালিমন্দির এলাকা থেকে মো. মিজান নামে এক ব্যক্তিকে ১৫ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। এসময় একটি নম্বর বিহীন ব্যাটারিচালিত অটোরিকশা জব্দ করা হয়।

তিনি আরও বলেন, গ্রেফতার আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর