শনিবার, ৯ মে, ২০২৬, ঢাকা

বরিশালে হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি, বরিশাল
প্রকাশিত: ০৯ মে ২০২৬, ০১:১৩ পিএম

শেয়ার করুন:

বরিশালে হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু
প্রতীকী ছবি।

হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় নতুন করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে দুই শিশুর মৃত্যু হয়েছে। এরমধ্যে একজনের বয়স ১০ মাস এবং আরেকজনের বয়স ৭ মাস। এ নিয়ে বরিশাল বিভাগে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩১ জনে।

শনিবার (৯ মে) সকালে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে এ তথ্য জানিয়েছে।


বিজ্ঞাপন


সূত্রমতে, শুক্রবার (৮ মে) সকাল ৮টা থেকে শনিবার (৯ মে) সকাল ৮টা পর্যন্ত বরিশাল বিভাগের সরকারি হাসপাতালগুলোতে হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে ১০৯ রোগী। এ নিয়ে মোট আক্রান্ত ও শনাক্ত দাঁড়িয়েছে ৪ হাজার ৪৬৪ জনে। এরমধ্যে চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে তিন হাজার ৫৬০ রোগী।

নতুন ভর্তি রোগীর মধ্যে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ৪৩ জন, বরিশাল জেনারেল হাসপাতালে ১৩ জন এবং জেলার অন্যান্য সরকারি হাসপাতালে ৭ জন। পটুয়াখালী জেলায় ২৪ জন, ভোলা জেলায় ১০ জন এবং বরগুনা জেলায় ১১ জন। ঝালকাঠি ও পিরোজপুরে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ও শনাক্তের হার শূন্য।

এখন পর্যন্ত সবচেয়ে বেশি মারা গেছে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ১৮ শিশু। ভোলায় ৬ জন, বরগুনায় ৫ জন ও ঝালকাঠিতে ২ জন।

বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের ভারপ্রাপ্ত পরিচালক ডা. মোহাম্মদ লোকমান হাকিম বলেন, ‘হামের প্রকোপ কিছুটা কমে এসেছে। টিকাদান কর্মসূচি চলমান থাকায় তার সুফল আসতে শুরু করেছে। আশা করছি দিনে দিনে আক্রান্ত শূন্যের ঘরে নেমে আসবে।’


বিজ্ঞাপন


প্রতিনিধি/একেবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর