শনিবার, ৯ মে, ২০২৬, ঢাকা

লক্ষ্মীপুরে আ.লীগ নেতার বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ

জেলা প্রতিনিধি,  লক্ষ্মীপুর
প্রকাশিত: ০৯ মে ২০২৬, ১২:৫৬ এএম

শেয়ার করুন:

লক্ষ্মীপুরে আ.লীগ নেতার বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ

লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় আওয়ামী লীগের এক নেতার বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (৭ মে) রাতে উপজেলার চররমিজ ইউনিয়নের চৌধুরী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


ভুক্তভোগী আশরাফ আলী চৌধুরী সারু রামগতি উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি। তিনি অভিযোগ করেন, একদল দুর্বৃত্ত রাতে তার বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে। তবে হামলার ঘটনায় এখনো থানায় কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি।

আশরাফ আলী চৌধুরী সারু বলেন, ‘এটা কেমন রাজনীতি? রাজনৈতিক মতভেদ থাকতে পারে। তাই বলে বাড়িঘরে হামলা করতে হবে? আমাদের রাজনীতিতে এমন সংস্কৃতি নেই। প্রশাসনের কাছে আহ্বান থাকবে, বিষয়টি তদন্ত করে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনা হোক।’

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দিওয়ান জানান, হামলার বিষয়টি তারা শুনেছেন। তবে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে এখনো লিখিত বা মৌখিকভাবে কোনো অভিযোগ জানানো হয়নি।


বিজ্ঞাপন


ওসি আরও বলেন, ‘অভিযোগ না পেলেও বিষয়টি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হবে।’

প্রতিনিধি/এমআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর