শনিবার, ৯ মে, ২০২৬, ঢাকা

নড়াইলের লাহুড়িয়ায় অগ্নিকাণ্ডে পুড়েছে ৪ দোকান 

জেলা প্রতিনিধি, নড়াইল
প্রকাশিত: ০৮ মে ২০২৬, ১০:৩০ এএম

শেয়ার করুন:

নড়াইলের লাহুড়িয়ায় অগ্নিকাণ্ডে পুড়েছে ৪ দোকান 

নড়াইলের লোহাগড়া উপজেলার লাহুড়িয়া বাজারে অগ্নিকাণ্ডে ওই বাজারের একটি হার্ডওয়্যার ও ৩টি ফার্নিচারের দোকানসহ মোট ৪টি দোকান পুড়ে গেছে।

শুক্রবার (৮ মে) ভোর রাত ৩টার দিকে উপজেলার লাহুড়িয়া বাজারে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানা গেছে।


বিজ্ঞাপন


ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, লাহুড়িয়া বাজারের বকুল শেখের সততা ফার্নিচার অ্যান্ড হার্ডওয়ারের দোকানে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। আগুনের লেলিহান শিখা কিছুক্ষণের মধ্যে পাশের ফারুক বিশ্বাসের একতা ফার্নিচার দোকানে ছড়িয়ে পড়ে। এসময় আগুন দাউ দাউ করে জ্বলে উঠলে বাজারের মসজিদের মাইক থেকে আগুন লাগার বিষয়টি প্রচার করা হয়। তাৎক্ষণিকভাবে ব্যবসায়ী ও স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা চালায়। খবর পেয়ে লোহাগড়া উপজেলা শহর থেকে ফায়ার সার্ভিসের একটি টীম ঘটনাস্থলে গিয়ে প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

এদিকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী সততা ফার্নিচার অ্যান্ড হার্ডওয়ারের মালিক মো. বকুল শেখ জানান, তার একটি ফার্নিচার ও একটি হার্ডওয়ারের দোকান পুড়ে গেছে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। অন্য ব্যবসায়ী একতা ফার্নিচার মালিক মো. ফারুক বিশ্বাস জানান, তার ফার্নিচার দুইটি দোকান পুড়ে প্রায় ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

এ বিষয়ে লোহাগড়া ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার মো. সোহাগউজ্জামান বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। আগুনে একটি হার্ডওয়ারের দোকান পুরোপুরি এবং দুটি ফার্নিচারের দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় লোকজন ও দমকল বাহিনীর চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। যার ফলে আশেপাশের অনেক ব্যবসা প্রতিষ্ঠান রক্ষা করা সম্ভব হয়েছে।

প্রতিনিধি/এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর