বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ঢাকা

কুমিল্লায় প্রাইভেটকার-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ১

জেলা প্রতিনিধি, কুমিল্লা
প্রকাশিত: ০৭ মে ২০২৬, ০৯:২৯ পিএম

শেয়ার করুন:

কুমিল্লায় প্রাইভেটকার-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ১

কুমিল্লার দেবীদ্বার উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে আব্দুল ওহাব (৬৫) নামে এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

বৃহস্পতিবার (৭ মে) উপজেলার কুরুইন মঙ্গলের পুকুরপাড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল ওহাব উপজেলার কুরুইন গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে।


বিজ্ঞাপন


স্থানীয় সূত্রে জানা যায়, একটি ব্যাটারিচালিত অটোরিকশা কুরুইন মঙ্গলের পুকুরপাড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী প্রাইভেটকারের সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালকসহ চারজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল ওহাবকে মৃত ঘোষণা করেন।

আহত অন্য তিনজনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। আহতদের মধ্যে মোহনপুর গ্রামের নাজমুলের ছেলে সিয়ামের (১৫) পরিচয় পাওয়া গেলেও অন্য দুজনের নাম-ঠিকানা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে ঘাতক প্রাইভেটকারটি পুলিশের হেফাজতে রয়েছে।

প্রতিনিধি/একেবি


বিজ্ঞাপন


আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর