বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ঢাকা

যুবদল ও যুবলীগ নেতার বিরুদ্ধে কৃষিজমি ও খাল ভরাটের অভিযোগ

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০৭ মে ২০২৬, ০৯:১২ পিএম

শেয়ার করুন:

যুবদল ও যুবলীগ নেতার বিরুদ্ধে কৃষিজমি ও খাল ভরাটের অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পরিবেশ আইনের তোয়াক্কা না করে অবৈধভাবে ভরাট করা হচ্ছে সরকারি খাল ও কৃষিজমি। এতে হুমকির মুখে পড়েছে স্থানীয় পরিবেশ ও জীববৈচিত্র্য। স্থানীয় প্রশাসন অভিযান চালিয়ে ভরাট কাজ বন্ধ করে দিলেও পুনরায় সেখানে ভরাটের প্রস্তুতি চলছে বলে অভিযোগ উঠেছে।

অনুসন্ধানে জানা গেছে, নবীনগর উপজেলার জিনোদপুর গ্রামে নবীনগর-কোম্পানিগঞ্জ সড়কের পাশে কৃষিজমি ভরাট করছে প্রভাবশালী একটি চক্র। কৃষিজমির পাশাপাশি ওই এলাকার একটি সরকারি খালেও নজর পড়েছে তাদের। এর ফলে এলাকায় পানি নিষ্কাশনের পথ রুদ্ধ হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।


বিজ্ঞাপন


অভিযোগ রয়েছে যে, নবীনগর পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক গোলাম মাওলা ভূঁইয়ার নেতৃত্বে এই ভরাট কাজ চলছে। এই চক্রে জিনোদপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেনসহ আরও অন্তত ১০ জন জড়িত রয়েছেন। গত এপ্রিল মাসের শেষদিক থেকে ভরাট কাজ শুরু হয় এবং ইতিমধ্যে জমির অধিকাংশ অংশ ভরাট করা হয়েছে। খবর পেয়ে গত সপ্তাহে অভিযান চালিয়ে ভরাট কাজ বন্ধ করে দেয় নবীনগর উপজেলা প্রশাসন। তবে চক্রটি আবারও ভরাট শুরুর পাঁয়তারা করছে।

নবীনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) খালিদ বিন মনসুর জানান, অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালিয়ে কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। পুনরায় ভরাটের চেষ্টা করলে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সংসদ সদস্য এম এ মান্নান বলেন, ‘কৃষিজমি ভরাট করা যাবে না এ বিষয়ে স্পষ্ট নির্দেশনা রয়েছে। আমাদের দলের কেউ যদি এই কাজে যুক্ত থাকে, তবে তার বিরুদ্ধেও যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’

প্রতিনিধি/একেবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর