পঞ্চগড়ের সীমান্ত এলাকায় পুশ-ইন, অবৈধ অনুপ্রবেশ, মাদক চোরাচালান, গরু চোরাচালান ও মানব পাচারসহ সব ধরনের সীমান্ত অপরাধ প্রতিরোধে কঠোর নজরদারি অব্যাহত রেখেছে পঞ্চগড় ব্যাটালিয়ন (১৮ বিজিবি)।
বৃহস্পতিবার (৭ মে) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিজিবি।
বিজ্ঞাপন
বিজ্ঞপ্তিতে বলা হয়, পঞ্চগড় ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় নিয়মিত ও বিশেষ টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। সীমান্ত দিয়ে যে-কোনো ধরনের অবৈধ কর্মকাণ্ড ঠেকাতে বিজিবি সদস্যরা সর্বদা সতর্ক অবস্থানে রয়েছেন।
পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস বলেন, বিজিবি সদর দফতরের নির্দেশনার আলোকে দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় সব ধরনের সীমান্ত অপরাধ দমনে পঞ্চগড় ব্যাটালিয়ন সর্বদা তৎপর রয়েছে।
তিনি আরও জানান, সীমান্ত এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে গোয়েন্দা নজরদারির পাশাপাশি টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। জনগণের সহযোগিতায় সীমান্ত এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
প্রতিনিধি/এজে




