বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ঢাকা

মুন্সীগঞ্জে প্রায় ৩৯ কোটি টাকার কারেন্ট জাল জব্দ

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৭ মে ২০২৬, ০১:২৬ এএম

শেয়ার করুন:

মুন্সীগঞ্জে প্রায় ৩৯ কোটি টাকার কারেন্ট জাল জব্দ

গোপন সংবাদের ভিত্তিতে মুন্সিগঞ্জ সদর উপজেলার মুক্তারপুর এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৩৮ কোটি ৫৫ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করেছে কোস্টগার্ড।

বুধবার দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে ৫টি অবৈধ কারেন্ট জাল তৈরির কারখানায় তল্লাশি চালানো হয়। এ সময় বিভিন্ন কারখানা থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ করা হয়।


বিজ্ঞাপন


পরে রাতে ধলেশ্বরী নদীর তীরে জব্দকৃত কারেন্ট জাল প্রকাশ্যে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। কোস্টগার্ডের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সূত্রে খবর পেয়ে বুধবার দুপুরে পাগলা স্টেশন কোস্টগার্ডের একটি দল ও নৌ পুলিশের সমন্বয়ে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৫টি জাল তৈরির কারখানায় তল্লাশি চালিয়ে প্রায় ১ কোটি ১০ লাখ ১৫ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৩৮ কোটি ৫৫ লাখ ২৫ হাজার টাকা।

বাংলাদেশ কোস্টগার্ড পাগলা স্টেশনের কমান্ডার লেফটেন্যান্ট রাকিবুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অবৈধ কারেন্ট জাল উৎপাদনের সঙ্গে জড়িত কারখানা ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চালানো হবে।

এসটি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর