বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ঢাকা

ঘাস তোলার কথা বলে ভুট্টাক্ষেতে নিয়ে স্কুলছাত্রকে বলাৎকার, অতঃপর...

জেলা প্রতিনিধি, মুন্সিগঞ্জ
প্রকাশিত: ০৬ মে ২০২৬, ১১:৩১ পিএম

শেয়ার করুন:

ঘাস তোলার কথা বলে ভুট্টাক্ষেতে নিয়ে স্কুলছাত্রকে বলাৎকার, অতঃপর...

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় ভুট্টা ক্ষেতে ঘাস তোলার কথা বলে ডেকে নিয়ে ১৫ বছর বয়সী এক অষ্টম শ্রেণির ছাত্রকে বলাৎকারের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বুধবার বিকেল ৩টার দিকে অভিযুক্ত মো. নিরব শেখকে (২২) গ্রেফতার করেছে পুলিশ।

নিরব শেখ উপজেলার বীরতারা এলাকার ধনু মিয়া শেখের ছেলে।


বিজ্ঞাপন


পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার বিকেলে একই এলাকার তিন কিশোরকে ভুট্টা ক্ষেতে ঘাস তোলার কথা বলে ডেকে নেন নিরব। পরে কৌশলে অন্য দুই কিশোরকে সরিয়ে দিয়ে ১৫ বছর বয়সী ওই ছাত্রকে একা রেখে তাকে বলাৎকার করেন বলে অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী কিশোর মজিদপুর দয়হাটা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র। অভিযুক্ত নিরবের বিরুদ্ধে এলাকায় চুরি ও মাদক ব্যবসাসহ বিভিন্ন অপকর্মের অভিযোগ রয়েছে। ঘটনার পর ভুক্তভোগী ছাত্র বিষয়টি তার পরিবারকে জানালে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

শ্রীনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিল্টন দত্ত জানান, অভিযোগ পাওয়ার পরপরই বুধবার অভিযান চালিয়ে নিরব শেখকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত যুবক ঘটনার দায় স্বীকার করেছেন। ভুক্তভোগীর পরিবার ধর্ষণ আইনে মামলা দায়ের করেছে। আসামিকে গ্রেফতারের পর একই দিন আদালতে পাঠানো হয়েছে।

এসটি/

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর