বুধবার, ৬ মে, ২০২৬, ঢাকা

পিরোজপুরে মাদকবিরোধী অভিযানে তিনজনের কারাদণ্ড

জেলা প্রতিনিধি, পিরোজপুর
প্রকাশিত: ০৬ মে ২০২৬, ১০:৩৭ পিএম

শেয়ার করুন:

পিরোজপুরে মাদকবিরোধী অভিযানে তিনজনের কারাদণ্ড

পিরোজপুর সদর উপজেলায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৬ মে) সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস.এম. আল-আমীনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।


বিজ্ঞাপন


অভিযানে বাংলাদেশ সেনাবাহিনী, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর এবং কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের সমন্বয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন- পিরোজপুর পৌরসভার পালপাড়া এলাকার মো. রাব্বি শেখ (১৯), মো. সাব্বির শেখ (২২) ও লিপি বেগম (৪০)। অবৈধভাবে এমফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট সংরক্ষণ ও সেবনের দায়ে প্রত্যেককে ২ বছর করে বিনাশ্রম কারাদণ্ড এবং ১২ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক বাপন সেন আদালতে প্রসিকিউশন উপস্থাপন করেন।

প্রতিনিধি/এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর