বুধবার, ৬ মে, ২০২৬, ঢাকা

মেহেরপুরে রিকশাচালক হত্যা মামলার দুই আসামি গ্রেফতার

জেলা প্রতিনিধি, মেহেরপুর
প্রকাশিত: ০৬ মে ২০২৬, ০৮:৫৫ পিএম

শেয়ার করুন:

মেহেরপুরে রিকশাচালক হত্যা মামলার দুই আসামি গ্রেফতার

মেহেরপুরে রিকশাচালক গোলাম হোসেন হত্যা মামলার নারীসহ দুই আসামিকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করেছে মেহেরপুর সদর থানা পুলিশ। ঘটনার পরপরই পুলিশ অভিযান শুরু করে দ্রুত তাদের আটক করতে সক্ষম হয়।

মঙ্গলবার (৫ মে) সন্ধ্যায় হত্যাকাণ্ডের পর গভীর রাতেই গাংনী বাসস্ট্যান্ড এলাকা থেকে নারী আসামি বন্যা খাতুনকে আটক করা হয়।


বিজ্ঞাপন


বুধবার (৬ মে) সকাল সাড়ে ১০টার দিকে প্রধান আসামি কালুকে সদর উপজেলার কুলবাড়িয়া গ্রাম থেকে গ্রেফতার করা হয়। কালু মেহেরপুরের শেখপাড়ার মৃত আকুব্বার আলীর ছেলে এবং বন্যা একই এলাকার রাজুর স্ত্রী।

মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবীর জানান, গ্রেফতার হওয়া প্রধান আসামি কালু আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তার দেখানো মতে নিজ বাড়ির পানির পাম্পের চালার নিচ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

উল্লেখ্য, মঙ্গলবার সন্ধ্যায় মেহেরপুরের শেখপাড়ায় রিকশাচালক গোলাম হোসেনকে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী আলিয়া খাতুন বাদী হয়ে বুধবার (৬ মে) মেহেরপুর সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার নম্বর-৯। তারিখঃ ০৬/০৫/২০২৬ ইং 

মামলা দায়েরের পরপরই তথ্যপ্রযুক্তির সর্বোত্তম ব্যবহার করে পুলিশ অভিযান চালিয়ে ২৪ ঘণ্টার মধ্যে নারীসহ দুই আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে মেহেরপুর জেল হাজতে পাঠানো হয়েছে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর