বুধবার, ৬ মে, ২০২৬, ঢাকা

রাঙ্গাবালীতে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি, পটুয়াখালী
প্রকাশিত: ০৬ মে ২০২৬, ০৬:১৬ পিএম

শেয়ার করুন:

ঝালকাঠিতে পুলিশ কনস্টেবলের অন্তঃসত্ত্বা স্ত্রীর মরদেহ উদ্ধার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নে রিফাত গাজী (১৭) নামের এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার (৬ মে) সকাল সাড়ে ৭টার দিকে ইউনিয়নের চর মার্গারেট এলাকায় এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


স্থানীয় সূত্রে জানা যায়, সকালে শাজাহান শিকদার নামে এক ব্যক্তি গরু নিয়ে যাওয়ার সময় ঘটনাস্থলে একটি ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে তিনি স্থানীয়দের জানালে বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়ে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, মরদেহটি একটি গাছের সঙ্গে ওড়না প্যাঁচানো অবস্থায় ঝুলছিল। তাদের দাবি, মৃতের মুখেও কাপড় প্যাঁচানো ছিল এবং ঘটনাস্থল থেকে একটি প্যান্ট উদ্ধার করা হয়েছে।

নিহত রিফাত গাজী চর মার্গারেট গ্রামের লিটন গাজীর ছেলে। সে একই এলাকায় নানার বাড়িতে থাকত বলে জানা গেছে। তার নানার নাম হোসেন মাল। পাশের বাড়ির সিদ্দিক হাওলাদারের পুকুরপাড়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে, তবে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু জানা যায়নি এখনও।

এ বিষয়ে রাঙ্গাবালী চরমোন্তাজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বেলাল হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে।


বিজ্ঞাপন


আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর