বুধবার, ৬ মে, ২০২৬, ঢাকা

বিএনপি সরকার কৃষকদের জন্য কাজ করছে: হুইপ আখতারুজ্জামান

জেলা প্রতিনিধি, দিনাজপুর
প্রকাশিত: ০৬ মে ২০২৬, ০৫:১৬ পিএম

শেয়ার করুন:

বিএনপি সরকার কৃষকদের জন্য কাজ করছে: হুইপ আখতারুজ্জামান

জাতীয় সংসদের হুইপ মো. আখতারুজ্জামান মিয়া বলেছেন, বিএনপি সরকার কৃষকদের জন্য কাজ করছে। কৃষির ভাগ্যোন্নয়নের লক্ষ্যে বিভিন্ন সরকার বিভিন্ন সময়ে প্রণোদনা, সুযোগ-সুবিধা ও নানা কর্মসূচি গ্রহণ করেছে। তবে বাংলাদেশের বাস্তবতায় কৃষকদের মানোন্নয়নের জন্য যে ধরনের সেবা প্রয়োজন, তা এখনো পুরোপুরি নিশ্চিত করা সম্ভব হয়নি। এর পেছনে একাধিক কারণ রয়েছে। একটি কারণ দিয়ে বিষয়টি ব্যাখ্যা করা যায় না।

বুধবার (৬ মে) দুপুরে দিনাজপুরের খানসামা উপজেলা পরিষদ হলরুমে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর আয়োজিত ২০২৫-২৬ অর্থবছরে “প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্ট্রাপ্রেনারশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)” প্রকল্পের আওতায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।


বিজ্ঞাপন


তিনি বলেন, উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর থেকে কৃষকদের জন্য যে পরামর্শ দেওয়া হয়, অনেক সময় আমরা তা অনুসরণ না করে নিজেদের অভিজ্ঞতার ওপর নির্ভর করে ফসল উৎপাদন করি। এর ফলে কৃষি বিভাগ ও কৃষকদের মধ্যে সমন্বয়ের ঘাটতি তৈরি হয় এবং একে অপরকে দোষারোপ করার প্রবণতা দেখা দেয়। এই সমন্বয়হীনতার কারণেই মূলত সমস্যাগুলো সৃষ্টি হচ্ছে।

তিনি আরও বলেন, আমাদের মোট জনসংখ্যা কত, সেই জনসংখ্যার চাহিদা অনুযায়ী কোন ফসলের কতটুকু প্রয়োজন, এটি আগে নির্ধারণ করতে হবে। এরপর অঞ্চলভেদে কোন ফসল বেশি উৎপাদন উপযোগী, সেই অনুযায়ী পরিকল্পনা ও বাস্তবায়ন করতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান ইতোমধ্যে ১০ হাজার টাকার নিচে কৃষিঋণ মওকুফ করেছেন। কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড চালু করা হয়েছে। কৃষকদের সব ধরনের সুযোগ-সুবিধা কৃষক কার্ডের মাধ্যমে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর