নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় বন্য হাতির আক্রমণে প্রান্ত রাংসা (২১) নামে এক আদিবাসী যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৫ মে) দিবাগত রাত একটার দিকে ভবানীপুর সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
নিহত প্রান্ত রাংসা ওই গ্রামের লিপশন নকরেকের ছেলে।
দুর্গাপুর উপজেলার বন কর্মকর্তা মজনু প্রামাণিক জানান, ভবানীপুর এলাকাটি সীমান্তবর্তী হওয়ায় প্রায় সময় এখানে হাতির পাল নামে কৃষকের পাকা ধান খাওয়ার জন্য। প্রতিদিনের মতো গতকাল মঙ্গলবার রাতে কৃষকরা দলবদ্ধ হয়ে হাতি ঠেকানোর জন্য তারা মাঠে অবস্থান নিয়েছিলেন। ধান পাহারা শেষে বাড়ি ফেরার সময় পথিমধ্যে একটি হাতির সামনে পড়ে যায় প্রান্ত। এ দেখে প্রান্ত দৌড় দিলে হাতি তাকে তাড়া করে। দৌড়ে পালানোর সময় পর্যায়ে মাটিতে পড়ে যান প্রান্ত। এসময় তার বুকে আঘাত করে হাতি। এতে ঘটনাস্থলে মৃত্যু হয় প্রান্তর।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।
প্রতিনিধি/এসএস




