বুধবার, ৬ মে, ২০২৬, ঢাকা

জামায়াতে ইসলামী আফিম মাদকের চেয়েও ভয়ংকর: বুলু

জেলা প্রতিনিধি, নোয়াখালী 
প্রকাশিত: ০৬ মে ২০২৬, ০১:৩৬ পিএম

শেয়ার করুন:

জামায়াতে ইসলামী আফিম মাদকের চেয়েও ভয়ংকর: বুলু
বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু।

জামায়াতে ইসলামীকে ‘আফিমের মতো’ আখ্যায়িত করে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেছেন, এটা মাদকের চেয়েও ডেঞ্জারাস (ভয়ংকর)। এটা একবার যে খায়, সে জীবনে আর ভুলতে পারে না। এখানে তাদের নেতারা শুদ্ধ-অশুদ্ধ, ভুল যা বলে তারা এটিই মানে।

গতকাল মঙ্গলবার নোয়াখালীর বেগমগঞ্জের পৌরণবিবি বাজারে পৌরণবিবি-মুন্সিরহাট খাল খনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


বিজ্ঞাপন


মওদুদীবাদ প্রসঙ্গে বুলু দাবি করেন, মওদুদীর বংশধরেরা নিজেরাই জামায়াতে ইসলামের রাজনীতি করেন না। তাদের অনুসারীরা সরকারের সঙ্গেও একটা কানেকশান রাখবে, বিরোধী দলের সঙ্গেও একটা কানেকশন রাখবে। গুপ্তভাবে সব জায়গায় থাকবে। তাহলে তাদের কোনো অসুবিধা হবে না।

বিএনপির এই নেতা নেতাকর্মীদের গুপ্তদের ব্যাপারে সতর্ক থাকতে আহ্বান জানান।

এসময় তিনি ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচার দাবি করে বলেছেন, একজন তরুণ জাতীয়তাবাদী নেতাকে মেরে ফেলা হয়েছে। এটি সম্রাজ্যবাদীদের চক্রান্ত, যারা এই দেশে শুকরের মাংস আমদানি করার অনুমতি দিয়েছেন। যারা এই দেশকে বিক্রি করে দিতে চেয়েছেন। তারাই হাদির হত্যাকারী হিসেবে বের হবে।

এ সময় উপস্থিত ছিলেন বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কায়েসুর রহমান, পানি উন্নয়ন বোর্ড নোয়াখালীর নির্বাহী প্রকৌশলী এস.এম রেফাত জামিল প্রমুখ।


বিজ্ঞাপন


 প্রতিনিধি/একেবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর